সর্বশেষ খবরঃ

বাথরুমের দরজা ভেঙ্গে উদ্ধার হলো ভারতীয় ছাত্রীর ঝুলন্ত দেহ

যশোরে বাথরুমের দরজা ভেঙ্গে উদ্ধার হলো ভারতীয় ছাত্রীর ঝুলন্ত দেহ
যশোর আদ-দ্বীন মেডিকেল কলেজ

যশোর প্রতিনিধি :: যশোর আদ-দ্বীন মেডিকেল কলেজের হোস্টেলের বাথরুমের দরজা ভেঙ্গে সীমা জোহরা ( ২১) নামের এক ভারতীয় ছাত্রীর মরাদেহ উদ্ধার করেছে পুলিশ। সীমা জোহরা ভারতের জম্মু কাশমিরের বথগ্রাম জেলার যাবারপুরের গোলাম মোহাম্মদের মেয়ে।

বুধবার ( ১২ জানুয়ারী )সকালে হোস্টেলের পঞ্চমতলার বাথরুম থেকে তার মরা দেহটি উদ্ধার করে পুলিশ।

যশোর আদ-দ্বীন সখিনা মেডিকেল কলেজর অধ্যক্ষ অধ্যাপক ডাঃ কামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। ঘটনার বর্ননায় গনমাধ্যমকর্মীদের তিনি জানান,বুধবার ভোরে হোস্টেলের হাউসকিপার মর্জিনা আমাকে ঘটনাটি জানালে বিষয়টি পুলিশকে জানানো হয়।পুলিশ এসে বাথরুমের দরজা ভেঙ্গে সীমা জোহরাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠালে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যশোর কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান,ঐ ভারতীয় ছাত্রী বাথরুমে গলায় ফাঁস লাগিয়ে আতœহত্যা করেছে। পুলিশ ঘটনা স্থলে পৌছে তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে পাঠালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।লাশের ময়নাতদন্ত শেষে ভারতীয় হাইকমিশনের অনুমতি বা পারমিট নিয়ে মরাদেহ ভারতে হস্তান্তর করা হবে।

এ বিষয়ে যশোর আদ-দ্বীন মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক সিরাজুল ইসলাম জানান,ভারতীয় ছাত্রী মৃত্যুর ঘটনা নিয়ে কলেজ কর্তৃপক্ষ ইতিমধ্যে ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন। ঐ ছাত্রীর আত্নহত্যার কারন জানার চেষ্ঠা চালানো হচ্ছে।

আরো খবর

শার্শায় গাাঁজা ও ইয়াবাসহ তিন মাদককারবারী গ্রেফতার
শার্শায় গাাঁজা ও ইয়াবাসহ তিন মাদককারবারী গ্রেফতার
বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন