সর্বশেষ খবরঃ

যশোরে দুই ট্রাফিক পুলিশ সদস্যকে পুরস্কৃত করলেন পুলিশ সুপার

যশোরে দুই ট্রাফিক পুলিশ সদস্যকে পুরস্কৃত করলেন পুলিশ সুপার
যশোরে দুই ট্রাফিক পুলিশ সদস্যকে পুরস্কৃত করলেন পুলিশ সুপার

মাহমুদুল হাসান:: ট্রাফিক পুলিশের বুদ্ধিমত্তায় দূর্ঘটনার কবল থেকে যাত্রীবাহী ট্রেনকে রক্ষা করায় ভালো কাজের স্বীকৃতি স্বরুপ দুই পুলিশ সদস্যকে পুরস্কৃত করলেন যশোরের সুযোগ্য পুলিশ সুপার রওনক জাহান।

সোমবার( ১২ মে )সকালে পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশের ট্রাফিক বিভাগের পুলিশ সদস্য টি এস আই কবিরুল ও কনস্টেবল শরিফুল ইসলামের হাতে ভালো কাজের পুরষ্কার তুলে দেওয়া হয়েছে বলে যশোর জেলা পুলিশ সূত্র নিশ্চিত করেন।

উল্লেখ্য গত ৩০ এপ্রিল ২৫ তারিখে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন ধর্মতলা এলাকায় ট্রাফিক পুলিশের মোবাইল ডিউটির দায়িত্ব পালন করছিলো ঐ দুই পুলিশ সদস্য। ঐ দিন সকাল আনুমানিক ১১টার দিকে লোকমারফত তারা জানতে পারে রেল ক্রসিংয়ের দায়িত্বে থাকা লাইন ম্যান খুবই অসুস্থ।

এ খবরে তাৎক্ষনিক ঘটনাস্থলে ছুঁটে গিয়ে অসুস্থ লাইনম্যানকে চিকিৎসার ব্যবস্থা করা ও পোস্টে থাকা লাইনটি দ্রুত নামিয়ে দিয়ে একটি যাত্রীবাহী ট্রেন কে নিরাপদে রেল ক্রসিং পার হতে সহায়তা করেন। এ ঘটনাটি প্রত্যক্ষ করে জনৈক ব্যাক্তি তা স্যোস্যাল মিডিয়ায় শেয়ার করলে নেটিজেনদের প্রশংসা মূলক মন্তব্যে ভাসে ফেসবুক। বিষয়টি যশোর পুলিশসুপারের দৃষ্টি কাড়লে তিনি ঐ দুই পুলিশ সদস্যকে পুরস্কৃত করার উদ্যেগ নেন।

যশোরের পুলিশ সুপার বলেন, নিশ্চিয়ই এমন একটি ভালো কাজ প্রশংসার দাবিদার ও এটি পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করেছে।তাদের তাৎক্ষনিক পদক্ষেপের কারনে বড় ধরনের দূর্ঘটনার হাত হতে রক্ষা পেয়েছে যাত্রীবাহী ট্রেনটি।এ পুরষ্কার তাদের প্রাপ্য।

আরো খবর

ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন