সর্বশেষ খবরঃ

যশোরে ঘুষের টাকাসহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আটক

যশোরে ঘুষের টাকাসহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আটক
যশোরে ঘুষের টাকাসহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আটক

যশোর প্রতিনিধি :: ঘুষ নেওয়ার সময় ১ লাখ ২০ হাজার টাকাসহ যশোরের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলমকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন ( দুদক )। বুধবার ( ৭ জানুয়ারি ) বিকেলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

দুদক যশোর কার্যালয় সূত্র জানায়, বিকেলে উপপরিচালক মোঃসালাউদ্দিন ও সহকারী পরিচালক মোঃ আল আমিনের নেতৃত্বে একটি দল জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অভিযান চালায়। এ সময় আশরাফুল আলমের কক্ষ থেকে ঘুষের ১ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।

দুদক ও অভিযোগ সূত্রে জানা যায়,যশোর সদর উপজেলার বসুন্দিয়া খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নুরুন্নবীর স্ত্রী শিরিনা আক্তার ঝিকরগাছা উপজেলার কাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।গত বছরের ২ অক্টোবর তিনি মারা যান।

স্ত্রীর পেনশন সংক্রান্ত টাকা ছাড়ের জন্য নুরুন্নবী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলমের সঙ্গে যোগাযোগ করেন।গত তিন মাস ধরে নানাভাবে তাঁকে ঘুরানো হচ্ছিল। একপর্যায়ে ৮০ হাজার টাকা ঘুষ নেওয়ার পরও পেনশনের ফাইল ছাড় করা হয়নি।পরে আরও টাকা দাবি করা হয়।

নুরুন্নবী জানান,বুধবার বিকেলে ফাইল ছাড় করানোর কথা বলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার হাতে ১ লাখ ২০ হাজার টাকা তুলে দেন তিনি। এর আগেই বিষয়টি দুদককে জানানো হলে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল আমিন বলেন,ঘুষ গ্রহণের অভিযোগে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলমকে আটক করা হয়েছে।

আরো খবর

মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১