সর্বশেষ খবরঃ

যশোর বিমানবন্দরে ২৫ লাখ টাকাসহ রাজস্ব কর্মকর্তা আটক

যশোর বিমানবন্দরে ২৫ লাখ টাকাসহ রাজস্ব কর্মকর্তা আটক
যশোর বিমানবন্দরে ২৫ লাখ টাকাসহ রাজস্ব কর্মকর্তা আটক

জাহিদ হাসান:: যশোর বিমানবন্দরে ২৫ লাখ টাকাসহ খন্দকার মুকুল হোসেন নামের বেনাপোল কাস্টমস হাউজের এক সহকারী রাজস্ব কর্মকর্তাকে আটক করেছে গোয়েন্দা সংস্থার সদস্যরা।

বৃহস্পতিবার ( ২৫ আগস্ট ) সকালে যশোর বিমানবন্দরে তাকে আটক করে একটি বিশেষ গোয়েন্দা সংস্থা। এ সময় তার কাছে নগদ ২৫ লাখ টাকা পাওয়া যায়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা সংস্থাটি তাদের হেফাজতে নেয়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বৃষ্পতিবার সকালে মুকুল হোসেন ঢাকার উদ্দেশে যশোর বিমানবন্দরে আসেন। সেখান থেকে ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিলো।

কিন্তু ওই গোয়েন্দা সংস্থার সদস্যরা আগে থেকেই টাকা পাচারের খবর পেয়ে বিমানবন্দরে অবস্থান নেন। মুকুল বিমানবন্দরে ঢোকার পরপরই তাকে ২৫ লাখ টাকাসহ আটক করা হয়। পরে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য মুকুলকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

মুকুল হোসেনের বাড়ি টাঙ্গাইলে ও তাকে জিজ্ঞাসাবাদ শেষে যশোরে ফিরিয়ে আনা হবে বলে সূত্রটি নিশ্চিত করেন।

উল্লেখ্য সাম্প্রতি বেনাপোল কাস্টমস হাউসের একাধিক কর্মকর্তার ঘুস বানিজ্যের খবর বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়। এর পর পরই গোয়েন্দা সংস্থার সদস্যদের হাতে ঘুসের টাকা বহনকালে বেনাপোল কাস্টমস হাউজের সহকারী রাজস্ব কর্মকর্তা আটকের চাঞ্চল্যকর সংবাদে জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন