সর্বশেষ খবরঃ

মোটরসাইকেল নিয়ে বাড়ি যাওয়া যাবে না ঈদেঃডিএমপি কমিশনার

মোটরসাইকেল নিয়ে বাড়ি যাওয়া যাবে না ঈদেঃডিএমপি কমিশনার
মোটরসাইকেল নিয়ে বাড়ি যাওয়া যাবে না ঈদেঃডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ( ডিএমপি ) হাবিবুর রহমান বলেছেন,দেশের সড়ক দুর্ঘটনার অর্ধেকের বেশি মোটরসাইকেলে হয়ে থাকে। তাই মোটরসাইকেল নিয়ে বাড়িতে যাওয়ার ব্যাপারে নিষেধ করা হয়েছে। নিরাপত্তার কথা চিন্তা করে পুলিশ সদস্যরাও মোটরসাইকেলে বাড়ি যেতে পারবেন না।

মঙ্গলবার ( ২ এপ্রিল ) পান্থপথ মোড়ে বসুন্ধরা সিটি শপিং সেন্টার সামনে নিরাপত্তা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।

শপিং সেন্টার কিংবা মার্কেটের নিরাপত্তা পরিদর্শন শেষে তিনি আরও বলেন,পুলিশ সদস্যরাও এই নিষেধাজ্ঞার ভেতরেই রয়েছেন। তারাও যেন মোটরসাইকেলে করে বাড়িতে না যায়। কেননা ঈদের সময় সড়কে গাড়ির চাপ থাকে অনেক বেশি। এ সময় দুর্ঘটনা ঘটতে পারে। তাই সবাইকে মোটরসাইকেলে যাতায়াত করতে নিষেধ করা হয়েছে।

তিনি বলেন,তবে ফিটনেসবিহীন যানবাহন যেন রাস্তায় না চলে সেদিকে সর্বোচ্চ সতর্ক নেওয়া হয়েছে। বাসমালিকদের নিষেধ করা হয়েছে যেন এসব গাড়ি তারা সড়কে বের হতে না দেয়। তারপরও কেউ যদি এ ধরনের গাড়ি সড়কে বের করে তার বিরুদ্ধে ট্রাফিক আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাশাপাশি ঈদযাত্রা যেন শান্তিপূর্ণ ও যানজটমুক্ত হয় সেজন্য পুলিশের পক্ষ থেকে যা যা করার তার সবকিছুই করা হবে। এজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণকেও সহযোগিতা করতে অনুরোধ করেছেন তিনি।

আরো খবর

শিল্পী সমিতির নির্বাচন শুরু,ভোট দিবেন ৫৭৩ ভোটার
শিল্পী সমিতির নির্বাচন শুরু,ভোট দিবেন ৫৭৩ ভোটার
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লুকা মদ্রিচ
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লুকা মদ্রিচ
শ্যামনগরে তিন দিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন
শ্যামনগরে তিন দিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন
ঠাকুরগাঁওয়ে ১৮৮ বোতল মাদকসহ গ্রেফতার ১
ঠাকুরগাঁওয়ে ১৮৮ বোতল মাদকসহ গ্রেফতার ১
খাগড়াছড়িতে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৮ হাজার ৫০১ পরীক্ষার্থী
খাগড়াছড়িতে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৮ হাজার ৫০১ পরীক্ষার্থী
দিনাজপুরে অসহায় ও দুস্থদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ
দিনাজপুরে অসহায় ও দুস্থদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ
ফের প্রাণনাশের হুমকি পেল রোহিত শেঠি
ফের প্রাণনাশের হুমকি পেল রোহিত শেঠি
দেশের সব তেলের ডিপো বুধবার বন্ধ থাকবেঃবিপিসি
দেশের সব তেলের ডিপো বুধবার বন্ধ থাকবেঃবিপিসি