সর্বশেষ খবরঃ

মেঘনা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সারসহ ৯ পাচারকারী আটক

মেঘনা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সারসহ ৯ পাচারকারী আটক
মেঘনা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সারসহ ৯ পাচারকারী আটক

হানিফ উদ্দিন সাকিব (নোয়াখালী ) জেলা প্রতিনিধি ::  নোয়াখালীর জেলার বিছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সূর্যমুখী ঘাট সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১ হাজার ১৯৪ বস্তা রাসায়নিক সারসহ ৯ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। মায়ানমার থেকে মাদকের বিনিময়ে বাংলাদেশ থেকে এসব সার পাচার হচ্ছিল বলে জানিয়েছেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক।

শনিবার ( ১ নভেম্বর ) রাত পৌনে ১০টার দিকে বিষয়টি জানান তিনি। এর আগে গত শুক্রবার দিবাগত মধ্যরাতে এ অভিযান পরিচালনা করে বিসিজি স্টেশন হাতিয়া।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান,একটি অসাধু চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে ইয়াবা-মদসহ অন্যান্য মাদকদ্রব্য মায়ানমার থেকে বাংলাদেশে পাচার করবে। এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ১টার সময় হাতিয়ার সূর্যমুখী ঘাট সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড।

এসময় সন্দেহজনক ৩টি বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১৪ লাখ ২৮ হাজার টাকা মূল্যের ১ হাজার ১৯৪ বস্তা রাসায়নিক সার ও পাচার কাজে ব্যবহৃত ৩টি বোটসহ ৯ পাচারকারীকে আটক করা হয়। আটক এসব সার অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশে বহন করা হচ্ছিল বলে উল্লেখ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

জব্দ করা সার,পাচারকাজে ব্যবহৃত বোট ও আটক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। চোরাচালান রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে  উল্লেখ করেন ।

আরো খবর

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ