সর্বশেষ খবরঃ

মালদ্বীপ সরকার ২০৬ বিদেশিকে নিজ দেশে ফেরত পাঠালো

মালদ্বীপ সরকার ২০৬ বিদেশিকে নিজ দেশে ফেরত পাঠালো
মালদ্বীপ সরকার ২০৬ বিদেশিকে নিজ দেশে ফেরত পাঠালো

মালদ্বীপ সরকার বিভিন্ন অপরাধে আটক ২০৬ জন বিদেশিকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে ।দেশটির ইমিগ্রেশন থেকে জানিয়েছে,কর্তৃপক্ষ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় এসব বিদেশিকে মালদ্বীপ থেকে বিতাড়িত করেছে।

এক সংবাদ সম্মেলনে কর্তৃপক্ষ অবৈধ অভিবাসী এবং অবৈধভাবে ব্যবসা পরিচালনার সঙ্গে জড়িত প্রবাসীদের শনাক্ত করতে চলমান অভিযানের পরিসংখ্যান প্রকাশ করেছে। পরিসংখ্যান অনুসারে, ইমিগ্রেশন কর্তৃপক্ষ গত বছরের নভেম্বর থেকে ১৬ জুলাই পর্যন্ত মোট ২০৬৯ প্রবাসীকে মালদ্বীপ থেকে বিতারিত করেছে। এই সময়ে সংস্থাটি মোট ১৫২টি অভিযান পরিচালনা করেছে।

ইমিগ্রেশনের নিয়ন্ত্রক জেনারেল মোহাম্মদ শাম্মান ওয়াহেদ পর্যালোচনার সময় নির্বাসিত প্রবাসীদের মোট সংখ্যা প্রকাশ করলেও জাতীয়তা প্রকাশ করেনি। কর্তৃপক্ষ জানিয়েছে বর্তমানে মালদ্বীপ পুলিশ সার্ভিসের সহায়তায় নিয়মিত অভিযান পরিচালনা চলবে।

মালদ্বীপে কর্মরত প্রবাসীদের একটি বৃহৎ জনসংখ্যা অবৈধ বসবাস এবং অবৈধভাবে ব্যবসা চালানোর সঙ্গে জড়িত বলে জানানো হয়।

হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মন্ত্রণালয় অপারেশন ‘কুরাঙ্গি’ চালু করেছে। অভিবাসীদের বায়োমেট্রিক্স সংগ্রহ করতে এবং তাদের বিবরণ একটি অফিসিয়াল রেজিস্ট্রিতে যুক্ত করার জন্য এটি দেশব্যাপী চলচ্ছে।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন