সর্বশেষ খবরঃ

মাটিরাঙায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ কান্ডে দুই যুবক গ্রেপ্তার

মাটিরাঙায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ কান্ডে দুই যুবক গ্রেপ্তার
মাটিরাঙায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ কান্ডে দুই যুবক গ্রেপ্তার

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি প্রতিনিধি )জেলা প্রতিনিধি :: খাগড়াছড়ির মাটিরাঙায় এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে উপজেলার বেলছড়ি ইউনিয়নের অযোদ্ধা এলাকায়।

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে স্থানীয়রা ঘটনায় জড়িত রনি বিকাশ ত্রিপুরা ( ৩২) ও ডেটল বাবু ( ১৭) নামে দুই ধর্ষককে আটক করে পুলিশের হাতে তুলে দেয় জনতা। তবে ঘটনায় জড়িত আরও দুই যুবক সুমন বিকাশ ত্রিপুরা (১৮) ও রিমন ত্রিপুরা (২২) এখনো পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ অক্টোবর রাতে কিশোরীটি স্থানীয় অযোদ্ধা কালি মন্দিরে পূজা দেখতে গিয়েছিল তার আত্মীয়ের সঙ্গে। পূজা শেষে ফেরার পথে অভিযুক্ত চার যুবক তাকে কথা বলার কথা বলে একান্তে ডেকে নেয়। পরে তারা জোরপূর্বক কিশোরীকে ধর্ষণ করে।

ঘটনার পর বিষয়টি স্থানীয়ভাবে আপস-মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়, এবং অবশেষে কিশোরীর পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হয়।

খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল বলেন,“ভিকটিম বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। আটক দুই আসামিকে জিজ্ঞাসাবাদ চলছে এবং পলাতক দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। মামলার প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে।”

এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত পলাতক আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরো খবর

মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১