সর্বশেষ খবরঃ

মনিরামপুরের ঘের থেকে কুপিয়ে হত্যা করা কিশোরের লাশ উদ্ধার

মনিরামপুরের ঘের থেকে কুপিয়ে হত্যা করা কিশোরের লাশ উদ্ধার
মনিরামপুরের ঘের থেকে কুপিয়ে হত্যা করা কিশোরের লাশ উদ্ধার

জেমস আব্দুর রহিম রানা:: যশোরের মনিরামপুর উপজেলায় আরিফ হোসেন( ১৭) নামে এক কিশোরকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার পর তার মরদেহ মাছের ঘেরে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত গভীর রাতে উপজেলার বালিধা গ্রামের বৈরাগী মোড় সংলগ্ন একটি মাছের ঘেরে এ ঘটনা ঘটে। নিহত আরিফ বালিধা গ্রামের গরু ব্যবসায়ী আতিয়ার রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মধ্যরাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা আরিফকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। তার মাথায় ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এবং ডান হাতের কব্জি কাটা অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে কুপিয়ে জখম করার পর শ্বাসরোধে হত্যা করা হয়। পরে মরদেহটি আনোয়ার ফকিরের মাছের ঘেরে ফেলে রেখে যায় হামলাকারীরা।

সোমবার সকালে মাছ ধরতে গিয়ে স্থানীয় কয়েকজন ঘেরের পানিতে ভাসমান মরদেহ দেখতে পান। বিষয়টি দ্রুত নেহালপুর পুলিশ ক্যাম্পে ও নিহতের পরিবারকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের বাবা আতিয়ার রহমান জানান, রোববার রাত ১০টার দিকে ছেলের সঙ্গে তার শেষ কথা হয়। এরপর সে বাড়ি থেকে বের হয়। সকালে স্থানীয়দের মাধ্যমে ছেলের মরদেহ উদ্ধারের খবর পান তিনি। সন্তানের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, হত্যার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

আরো খবর

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ