সর্বশেষ খবরঃ

মধুখালীতে বাসের ধাক্কায় ইজি বাইকের দুই যাত্রী নিহত

মধুখালীতে বাসের ধাক্কায় ইজি বাইকের দুই যাত্রী নিহত
মধুখালীতে বাসের ধাক্কায় ইজি বাইকের দুই যাত্রী নিহত

মাহমুদুর রহমান তুরান ( ফরিদপুর ) জেলা প্রতিনিধি :: ফরিদপুরের মধুখালীতে পূর্বাশা পরিবহনের ( ঢাকা মেট্রো ব ১৫-০৬১৩) একটি বাসের ধাক্কায় ইজি বাইকে থাকা দুই যাত্রী মারা গেছেন।

বৃহস্পতিবার ( ২০ জুন )  দিবাগত রাত সাড়ে বারোটার দিকে মধুখালী বাজারের বালিয়াকান্দি লিঙ্ক রোড ( ডিভাইডার ) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো ৮ জন আহত হয়েছেন।

আহতদের কে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অপরজন মারা যায়।

নিহতরা হলেন বরিশালের বন্দর উপজেলার মৃত ইয়াসিন হাওলাদারের পুত্র মিরাজ হাওলাদার৷ও ঝালকাঠি জেলার নলছিটি থানার মো. মোবারকের পুত্র সুমন।

মধুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ মিরাজ হোসেন জানান পূর্বাশা পরিবহনের একটি বাস চুয়াডাঙ্গা থেকে ঢাকায় যাচ্ছিল। বাসটি রাত সাড়ে বারোটার দিকে ফরিদপুরের মধুখালী বাজার এলাকা পার করার সময় বালিয়াকান্দি লিংক রোড থেকে মহাসড়কে উঠে আসা একটি ইজিবাইককে রং সাইডে গিয়ে ধাক্কা দেয়। এতে ইজিবাইকে থাকা দুই যাত্রী নিহত হন। আহত অবস্থায় ১০ জনকে উদ্ধার করে তাৎক্ষণিক হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের ডাঃ মাহমুদ জামান জানান, রাত দেড়টা থেকে দুটার পর্যন্ত ১২ জনের মতো আহত রুগী নিয়ে আসে। এদের মধ্যে মৃত অবস্থায় একজন ও হাসপাতালে আনার পর আরো একজন মারা যায়। আহতদের সকল কে হাতপাতলের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়। তাদের মধ্যে ৩ থেকে ৪ জনের অবস্থা আশংকা জনক।

এ ঘটনায় ওই পরিবহন ও চালককে আটক করা হয়েছে। আটক চালকের নাম সুব্রত দাস ওরফে নেপাল দাস। সে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার কবিরপুর গ্রামের সুকুমার দাসের পুত্র বলে তিনি আরো জানান।

আরো খবর

বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে