সর্বশেষ খবরঃ

ভোলায় নির্বাচনী আচারণবিধি লঙ্ঘনের দায়ে যুবকের কারাদন্ড

ভোলায় নির্বাচনী আচারণবিধি লঙ্ঘনের দায়ে যুবকের কারাদন্ড
ভোলায় নির্বাচনী আচারণবিধি লঙ্ঘনের দায়ে যুবকের কারাদন্ড

কামরুজ্জামান শাহীন,ভোলা প্রতিনিধি:: ভোলায় নির্বাচনী আচারণবিধি লঙ্ঘন করে মহড়া দেওয়ার অভিযোগে সোহাগ ( ৩২ ) নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার ( ৩১ ডিসেম্বর ) রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুফ হাসান এ দন্ডাদেশ দেন। কারাদন্ড প্রাপ্ত সোহাগ ভোলা সদর উপজেলার ৭ নং ওয়ার্ডের মো. শাহে আলমের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুফ হাসান শনিবার (০১ জানুয়ারি ) দুপুরে এ তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার রাতে একদল দুস্কৃতিকারী শিবপুর ইউনিয়নের চাউলতা তলা এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছিল।

এ সময় তাদের ধাওয়া করে সোহাগ নামে একজনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি গুলতি ও বেশ কিছু মারবেল জব্দ করা হয়েছে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে ইউনিয়ন পরিষদ ( নির্বাচন আচরণ ) বিধিমালা-২০১৬ অনুযায়ী ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

উল্লেখ্য আগামী ৫ জানুয়ারী ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নসহ ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরো খবর

শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া