সর্বশেষ খবরঃ

ভোলায় জমির বিরোধ নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

ভোলায় জমির বিরোধ নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিকী ছবি (সংগৃহীত)

কামরুজ্জামান শাহীন,ভোলা প্রতিনিধি:: ভোলায় জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় রুহুল আমির (৫০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে জরিনা বেগম ( ৩২) নামের এক নারীকে আটক করেছে।

মঙ্গলবার ( ৩০ নভেম্বর ) বিকেলে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের দাইয়া গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন ওই গ্রামের মুকবুল সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানা যায়, ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে নিহত রুহুল আমিনের সাথে তার আত্মীয় কাসেম চৌকিদার গংদের সাথে জমি নিয়ে গত ৭/৮ বছর ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কয়েক দফা শালিস বৈঠক হয়েছিল।

বিরোধীয় ওই জমিতে মঙ্গলবার ধান কাটতে যায় রুহুল আমিন। এসময় পতিপক্ষ কাসেম তাকে বাধা দেয়। এ নিয়ে পতিপক্ষ কাসেমের সাথে রুহুল আমিনের কথার কাটাকাটির এক পর্যায় লাঠি দিয়ে আঘাতে করলে গুরুতর আহত হয় রুহুল আমিন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

ভোলা সদর মডেল থানার ওসি মোঃ এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, এই হতাকান্ডে সাথে জড়িত থাকার অভিযোগে কাসেম চৌকিদারের স্ত্রী জরিনা বেগমকে আটক করা হয়েছে। পুলিশ এই ঘটনায় তদন্ত করছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশের ঐ কর্মকর্তা আরো জানান।

আরো খবর

শার্শায় গাাঁজা ও ইয়াবাসহ তিন মাদককারবারী গ্রেফতার
শার্শায় গাাঁজা ও ইয়াবাসহ তিন মাদককারবারী গ্রেফতার
বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন