সর্বশেষ খবরঃ

রংপুরে স্ত্রীর পরকীয়া প্রেমিককে পিটিয়ে হত্যা করলো স্বামী

রংপুরে স্ত্রীর পরকীয়া প্রেমিককে পিটিয়ে হত্যা করলো স্বামী
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার :: রংপুরের পীরগঞ্জে স্ত্রীর পরকীয়া প্রেমিককে পিটিয়ে হত্যা করেছেন স্বামী। স্ত্রীকেও পিটিয়ে গুরুতর আহত করেছেন তিনি। ওই নারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

তার একটি সন্তান রয়েছে। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন। শনিবার রাতে পীরগঞ্জ পৌর এলাকার সোনাকান্দর মহল্লায় এ ঘটনা ঘটে।

পুলিশ সুত্রে জানা যায়,পীরগঞ্জ বন্দরের ইলেকট্রনিক সার্ভিসিং ব্যবসায়ী পারভেজ ইসলামের সঙ্গে এক নারীর দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক চলছিল। ঘটনার দিন শনিবার রাত সাড়ে ১০টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে পারভেজ ওই নারীর বাড়িতে যান। এসময় তার স্বামী দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। তিনি লাঠি দিয়ে পারভেজের মাথায় আঘাত করেন এবং তার স্ত্রীকেও মারধর করেন।

পরে আশপাশের লোকজন টের পেয়ে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল সাড়ে ১১টার দিকে মারা যায় পারভেজ।

পীরগঞ্জ থানার ওসি ( তদন্ত ) মাহবুবার রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পলাতক আসামীকে ধরতে ইতোমধ্যে তৎপরতা শুরু হয়েছে। সেই সাথে গুরুত্ব দিয়ে বিষয়টি দেখা হচ্ছে।

আরো খবর

বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি