সর্বশেষ খবরঃ

ভোলায় ঘের মালিকের পাতা ফাঁদে বিদ্যূৎস্পৃষ্ট হয়ে কৃষকের মূত্যু

কামরুজ্জামান শাহীন,ভোলা প্রতিনিধি:: ভোলায় মৎস্য ঘেরে চোরের উৎপাত হেতে রক্ষার নিমিত্তে পেতে রাখা ফাঁদে বিদ্যূৎস্পৃষ্টে হয়ে আবু সাঈদ (৬৮) নামে এক কৃষক নিহত হয়েছে।

শুক্রবার ( ১৫ অক্টোবর ) সকাল পৌনে ৮ দিকে সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চরগাজি গাছারীর মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত কৃষক ভোলা সদর উপজেলার ওই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়দের দেওয়া তথ্য সূত্রে জানা যায়, শুক্রবার সকালে আবু সাঈদ পূবের চর হোসেন বিলে ঘাস কাটতে যান। যাওয়ার পথে স্থানীয় মাছের এক ঘেরের চারপাশে পেতে রাখা বিদ্যুতায়িত ফাঁদের পাশ দিয়ে যাওয়ার সময় আবু সাঈদ বিদ্যূৎস্পৃষ্ট হন।

ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দা আবুল কালাম, মোঃ মহসিন, রিপনসহ কয়েকজন মিলে ওই ঘেরে মাছ চাষ করেন বলে জানা যায়। রাতে চোরের উপদ্রব থেকে বাঁচতে ঘেরের চারপাশে বিদ্যূতায়িত লোহার তার দিয়ে ঘিরে রাখা হয়।

প্রতিদিন রাতে সেই ফাঁদে বিদ্যূৎসংযোগ দেওয়া হয়, আবার সকালে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ঘটনার পর ঘের মালিক আবুল কালামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও দেখা না মেলায় বিবৃতি জানা জাইনি।

ভোলা সদর থানার ভেলুমিয়া পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক মাইনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে প্রযোজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আরো খবর

রোটারি ক্লাবের আয়োজনে বেনাপোলে চক্ষু চিকিৎসা শিবির
রোটারি ক্লাবের আয়োজনে বেনাপোলে চক্ষু চিকিৎসা শিবির
খাগড়াছড়িতে বজ্রপাতে একই পরিবারের ৩ জনের মৃত্যু
খাগড়াছড়িতে বজ্রপাতে একই পরিবারের ৩ জনের মৃত্যু
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা
শিশু জান্নাতুল মাওয়ার ধর্ষণ ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড
শিশু জান্নাতুল মাওয়ার ধর্ষণ ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ পাচারকারী আটক
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ পাচারকারী আটক
মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
নারীদের জন্য চালু হলো পিংক বাস সার্ভিস
নারীদের জন্য চালু হলো পিংক বাস সার্ভিস