সর্বশেষ খবরঃ

ভূমি মন্ত্রণালয়েরও দায়িত্ব পেলেন আলী ইমাম মজুমদার

ভূমি মন্ত্রণালয়েরও দায়িত্ব পেলেন আলী ইমাম মজুমদার
ছবি সংগৃহীত

খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার পাশাপাশি ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন আলী ইমাম মজুমদার। অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি ভূমি উপদেষ্টার দায়িত্ব পালন করবেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই দায়িত্ব দিয়েছেন। সোমবার (২০ জানুয়ারি ) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারকে উপদেষ্টার মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়।

পরে তাকে উপদেষ্টা করা হয়। প্রথমে তিনি দপ্তর ছাড়াই প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত থেকে জনপ্রশাসনসহ সরকারের নানা কাজে যুক্ত ছিলেন। পরে তাকে খাদ্য উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়।

এর মধ্যে গত ২০ ডিসেম্বর ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ মারা যান।এ অবস্থায় ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হলো আলী ইমাম মজুমদারকে।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী