সর্বশেষ খবরঃ

ভারসাম্যহীন অবস্থায় উদ্ধার অভিনেতা সমু চৌধুরী

ভারসাম্যহীন অবস্থায় উদ্ধার অভিনেতা সমু চৌধুরী
ভারসাম্যহীন অবস্থায় উদ্ধার অভিনেতা সমু চৌধুরী

পরনে ছোট্ট একটি গামছা। গাছতলায় অঘোরে ঘুমাচ্ছেন মাদুর পেতে। পাশে একটি ছোট্ট পুতুল আর পানির বোতল। চারপাশে স্থানীয় মানুষের সমাগম। মুখী শাহ্ মিসকিন মাজার,গফরগাঁও,ময়মনসিংহে বৃহস্পতিবার( ১২ জুন ) দুপুরে তোলা এমন একটি ছবি ও ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে ফেসবুকে।মানুষটির নাম সমু চৌধুরী। তিনি দেশের অন্যতম জ্যেষ্ঠ অভিনেতা।

অবশেষে অভিনয় শিল্পী সংঘ বিষয়টি সমাধানের উদ্যোগ নেয়। দ্রুত সময়ের মধ্যে সমু চৌধুরীকে সেখান থেকে উদ্ধার করা হয়। নিরাপদে রাখা হয়েছে স্থানীয় পাগলা থানায়।

তার এমন পরিস্থিতি দেখে স্থানীয় লোকজন বিস্মিত। আর সোশ্যাল হ্যান্ডেলের বেশিরভাগ মানুষই বলছেন, এটা কোনও নাটকের শুটিং! যদিও গফরগাঁও থেকে সাধারণ মানুষজন বারবার দাবি করছিলেন,ঘটনাটি সত্যি,শুটিং নয়। এটাও বলছেন, ওনাকে দ্রুত পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করা হোক,তিনি মানসিকভাবে সুস্থ নেই। কারণ,তার অবস্থা স্বাভাবিক নয়।

ভিডিওতে শোনা যাচ্ছিলো, একজন স্থানীয় নারী বলছিলেন, বুধবার রাতে অভিনেতা আরও কয়েকজনের সঙ্গে এখানে ( মাজারে ) এসেছিলেন। সবাই চলে গেলেও তিনি আর যাননি। এখানেই শুয়ে পড়েন। অনেকে বলছেন, মাদকের কথাও।

সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু গনমাধ্যমকর্মীদের জানান, ঘটনাটি আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে স্থানীয় পরিচিতিদের দ্রুত ঘটনাস্থলে পাঠাই। সত্যতা জানার পর গফরগাঁও উপজেলার পাগলা থানার সাহায্যে সমু ভাইকে নিরাপদ স্থানে রাখা হয়েছে। এরমধ্যে আমাদের সংঘ থেকে একটা টিম সেখানের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।

এরপর ওনার শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনা করে, চিকিৎসকের পরামর্শ নিয়ে যত দ্রুত সম্ভব ওনাকে আমরা ঢাকায় নিয়ে আসবো। এরপর তার সকল চিকিৎসা ব্যবস্থা আমরা সাংগঠিনকভাবে নিবো।

প্রত্যক্ষদর্শীরা জানান, অভিনেতা সম্ভবত মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন