সর্বশেষ খবরঃ

ব্রিজের নিচ থেকে নবজাতকের লাশ উদ্ধার

ব্রিজের নিচ থেকে নবজাতকের লাশ উদ্ধার
ব্রিজের নিচ থেকে নবজাতকের লাশ উদ্ধার

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক (খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি:: খাগড়াছড়ি শহরে হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে। শহরের প্রাণকেন্দ্র শাপলা চত্বর সংলগ্ন সেতুর নিচে ঝোপের আড়ালে পাওয়া গেছে এক নবজাতকের লাশ।

মঙ্গলবার ( ১৯ আগস্ট ) দুপুর একটার দিকে স্থানীয়রা প্রথম লাশটি দেখতে পান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ নবজাতকের মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) আব্দুল বাতেন মৃধা জানান, ব্রিজের পাশে বাসঝাড়ের ভেতরে একটি খালি তেলের কাগজের কার্টনে নবজাতকটিকে ফেলে রাখা হয়। স্থানীয়রা কার্টনের ভেতরে শিশুটিকে দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি আরও জানান,মৃত নবজাতকের দেহ উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নবজাতকের লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে আসে শোকের ছায়া। পথচারী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন এ নির্মম ঘটনায়। অনেকে বলছেন,এই ধরনের ঘটনা খাগড়াছড়িতে বারবার ঘটেই যাচ্ছে। এই বিষয়ে চারপাশে নজর রাখারও আহ্বান জানান স্থানীয়রা।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন