সর্বশেষ খবরঃ

ব্রাহ্মণবাড়িয়ায় ছেলের মৃত্যুর খবরে মারা গেল মা

ব্রাহ্মণবাড়িয়ায় ছেলের মৃত্যুর খবরে মারা গেল মা
ব্রাহ্মণবাড়িয়ায় ছেলের মৃত্যুর খবরে মারা গেল মা

বিশেষ প্রতিবেদক :: ব্রাহ্মণবাড়িয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেছেন মা।নিহত মাতা মুর্শিদা বেগম ( ৬৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

বৃহস্পতিবার ( ১৮ জানুয়ারি ) রাত ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাগর মিয়া।এর এক ঘণ্টা পর মারা যান মা।

মৃত সাগর মিয়া (৩৮) জেলার সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের দক্ষিণ জগৎসার উত্তর পাড়া ( পাবলা সার ) গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে।

সাগরের চাচাতো ভাই মনির হোসেন জানান,সাগর আগে থেকেই হৃদরোগে ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে হার্ট অ্যাটাক করলে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

পরে রাত ৯টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুর সংবাদ শুনে মা হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে রাত ১০টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাছিহাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন পাভেল জানান,সাগর মিয়া পেশায় একজন অটোচালক ছিলেন। তার মৃত্যুর সংবাদ শুনে সাগরের মাও মারা যান। ঘটনাটি খুবই মর্মান্তিক ও হৃদয় বিদারক।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন