সর্বশেষ খবরঃ

ব্রহ্মপুত্র নদে দু’দিনব্যাপী ঐতিহ্যের নৌকা বাইচ

ব্রহ্মপুত্র নদে দু’দিনব্যাপী ঐতিহ্যের নৌকা বাইচ
নৌকা বাইচ প্রতিযোগীতা চলা কালীন সময়ের ছবি

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে গাইবান্ধা সদর উপজেলার কামারজানি বন্দরের ব্রহ্মপুত্র নদে দু’দিনব্যাপী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা-২ ( সদর ) আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

কামারজানি ইউনিয়ন আওয়ামী লীগ এ নৌকা বাইচের আয়োজন করে। নৌকা বাইচ দেখতে বিভিন্ন এলাকার দুর দুরান্তর থেকে শিশু-কিশোর, নারী-পুরুষ, বৃদ্ধ হাজার হাজার মানুষ এ বাইচ উপভোগ করে। প্রায় দেড় কিলোমিটার দূরত্ব থেকে নৌকাবাইচ শুরু হয়।

নৌকা বাইচ প্রতিযোগিতায় গাইবান্ধাসহ আশেপাশের বিভিন্ন জেলাসহ কয়েকটি জেলা থেকেও রং-বেরংয়ের নৌকা অংশ নেয় এই আয়োজনে। বাদ্য-বাজনা আর ভাটিয়ালি-জারি গানের সঙ্গে নৌকাবাইচ উপভোগ করেন গাইবান্ধার বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো মানুষ।

বাংলাদেশ আওয়ামী লীগ কামারজানি ইউনিয়ন শাখার সভাপতি স্বপন কুমার সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মহিউল ইসলামের সঞ্চালনায় নৌকা বাইচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক যুগ্ম-সাধারণ সম্পাদক ও গাইবান্ধা পৌরসভার মেয়র মোঃ মতলুবর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক অ্যাড. এ.কে.এম মহিবুল হক সরকার মোহন, সদর উপজেলা আন্তঃ ফেরিঘাট ইজারাদার মোঃ আরিফ মিয়া রিজু ও কামারজানি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান, গিদারী ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ ইদু প্রমুখ।

আরো খবর

টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান