সর্বশেষ খবরঃ

বেনাপোলের সাবেক মেয়রের চাচার উপর সন্ত্রাসী হামলা

বেনাপোলের সাবেক মেয়রের চাচার উপর সন্ত্রাসী হামলা
বেনাপোলের সাবেক মেয়রের চাচার উপর সন্ত্রাসী হামলা

বেনাপোল প্রতিনিধি :: যশোরের বেনাপোলে পৌরসভার সাবেক মেয়র নাসির উদ্দিনের চাচা মফিজুর রহমানের ( ৬৫ ) উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ভূক্তভোগী মফিজুর রহমান বেনাপোল পৌরসভাধীন বড় আঁচড়া গ্রামের মৃত মোক্তার মৌলভির সেজে পুত্র ও সাবেক শিক্ষক।

শনিবার ( ৩১আগস্ট ) দুপুরে যশোর-কোলকাতা সড়কের পাশে অবস্থিত বাগে জান্নাত মসজিদের সন্মুখে এই হামলা সংঘটিত হয় বলে জানা গেছে। বর্তমানে তিনি যশোর ২৫০শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়রা জানান,গতকাল দুপুরে মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে রওনা হন তিনি। পতিমধ্যে অজ্ঞাতনামা ২/৩জন যুবক তার পথ আটকিয়ে বেধড়ক মারপিট করে গুরুতর জখম করে পালিয়ে যাই। দুর্বৃত্ত হমালায় ভূক্তভোগীর মাথা ফেটে ও হাত ভেঙ্গে গেছে বলে জানা যায়। প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসক সাইদুর রহমান কটার কাছে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে নেন।

সংবাদ লেখাকালীন সময়ে পরিবারের পক্ষ হতে এখনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি বলে বেনাপোল পোর্টথানা সূত্র নিশ্চিত করেন। রাজনৈতিক কারনে ভূক্তভোগীর উপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে বলে এলাকাবাসীর অভিমত।

উল্লেখ্য,গত ৫ আগস্ট সরকার পতনের পর হতেই বেনাপোল এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। এলাকার সূধী মহলের দাবী দ্রুত প্রশাসনিক ব্যবস্থা জোরদারের মাধ্যমে সহিংস অপরাধ নিয়ন্ত্রণসহ জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী