সর্বশেষ খবরঃ

বেনাপোলে বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী সুজন গ্রেফতার

বেনাপোলে বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী সুজন গ্রেফতার
বেনাপোলে বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী সুজন গ্রেফতার

যশোর প্রতিনিধি :: যশোরের বন্দরনগরী বেনাপোলে যশোর জেলা গোয়েন্দা শাখা সদস্যদের অভিযানে ৪ বোতল বিদেশী মদসহ সুজন মোল্লা ( ২২ ) নামের এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। সে খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন শরাফপুর গ্রামের জাহাঙ্গীর মোল্লার ছেলে। বর্তমানে সে বেনাপোল পৌরসভার ২ নং ওয়ার্ড দূর্গাপুর গ্রামের জনৈক শান্তির বাড়িতে ভাড়া থাকে।

শনিবার ( ১৪ অক্টোবর )বেনাপোল বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪ বোতল মদসহ ঐ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

যশোর জেলা গোয়েন্দা শাখার দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ডিবি পুলিশের এস আই খান মাইদুল ইসলাম রাজিব সজ্ঞীয় অফিসার ফোর্স সহায়তায় অভিযান চালিয়ে বড় আঁচড়া গ্রামের রেজাউল মার্কেটের গলি পথে অভিযান চালিয়ে ঐ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সংক্রান্তে গ্রেফতারকৃতের খান মাইদুল ইসলাম রাজীব বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মামলা রুজু করেন বলে আরো জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়,সজুন দীর্ঘদীন যাবৎ বিশেষ সুবিধায় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে অবস্থিত ডিউটি ফ্রি শফ হতে মদ উত্তোলন করে বাজারে চড়া মূল্যে তা বিক্রি করে আসছিলো। এছাড়াও বেনাপোল বাজারস্থ হাজী মোহাম্মদ উল্ল্যহ সুপার মার্কেটের পাশের গলিতে তার রয়েছে ইয়াবাও ফেন্সিডিলের রমরমা ব্যবসা। যশোর ও পার্শ্ববর্তী এলাকার নিয়মিত মাদকসেবীদের কাছে অতিপরিচিত মুখ এই সুজন।

আরো খবর

এমবাপ্পেকে কৃতজ্ঞতা জানিয়ে শাকিরার ভিডিও প্রকাশ
এমবাপ্পেকে কৃতজ্ঞতা জানিয়ে শাকিরার ভিডিও প্রকাশ
বিশ্বকাপে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
বিশ্বকাপে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
গৌরীপুরে ক্রিয়েটিভ সন্ধানী বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
গৌরীপুরে ক্রিয়েটিভ সন্ধানী বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
দিনাজপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্ঠা কালে আটক-৪
দিনাজপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্ঠা কালে আটক-৪
বিজিবির অভিযানে বালু উত্তোলনের নৌকা জব্দসহ আটক-১
বিজিবির অভিযানে বালু উত্তোলনের নৌকা জব্দসহ আটক-১
দিনাজপুরে ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার
দিনাজপুরে ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার
রাজধানীতে ধর্মীয় সম্প্রীতি,সামাজিক ঐক্য ও শান্তি সম্মেলন অনুষ্ঠিত
রাজধানীতে ধর্মীয় সম্প্রীতি,সামাজিক ঐক্য ও শান্তি সম্মেলন অনুষ্ঠিত
ভারী বর্ষণে বেনাপোল স্থলবন্দরের পণ্যগারে পানি প্রবেশ! পণ্য নষ্টের আশঙ্কা
ভারী বর্ষণে বেনাপোল স্থলবন্দরের পণ্যগারে পানি প্রবেশ! পণ্য নষ্টের আশঙ্কা