সর্বশেষ খবরঃ

বেনাপোলে পুলিশের “ওপেন হাউজ ডে”তে সহস্রাধিক মানুষের ঢল

বেনাপোলে পুলিশের "ওপেন হাউজ ডে" তে সহস্রাধিক মানুষের ঢল
বেনাপোলে পুলিশের "ওপেন হাউজ ডে" তে সহস্রাধিক মানুষের ঢল

সাহিদুল ইসলাম শাহীন:: পুলিশের পরিসেবা জনগনের দোরগোড়ায় পৌছে দিতে অত্যান্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বেনাপোল পোর্টথানা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে পুলিশের “ওপেন হাউজ ডে” অনুষ্ঠান।

বেনাপোল পোর্টথানা এবং শার্শা থানার উদ্যোগে আয়োজিত ঐ বিশাল অনুষ্ঠানে প্রায় সহস্রাধিক মানুষের ঢল নামে। এ উপলক্ষে বেনাপোল পোর্টথানা কার্যালয় সহ সম্পূর্ণ থানা প্রাঙ্গন রঙ্গিন সাজে সাজানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার,পিপিএম(বার),বিপিএম।শনিবার ( ২৪ সেপ্টেম্বর ) সকালে এক আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশাল ঐ জনসভায় সভাপতিত্ব করেন শার্শা থানার অফিসার ইনচার্জ( ওসি ) মোঃ মামুন খান।

বিশেষ অতিথিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু,বেনাপোল বন্দর পরিচালক-মোঃ মনিরুজ্জামান,উপজেলা নির্বাহী কর্মকর্তা-নারায়ন চন্দ্র পাল, শার্শা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান-আলেয়া ফেরদৌস,পুলিশের নাভারণ( যশোর ) সার্কেলের এএসপি জুয়েল ইমরান,

বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ( ওসি ) মোঃ কামাল হোসেন ভূঁইয়া, শার্শা উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক- অধ্যক্ষ ইব্রাহীম খলিল প্রমুখ, সহ অনুষ্ঠানে জন প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মুক্ত আলোচনার ঐ মঞ্চে প্রধান অতিথি প্রলয় কুমার জোয়ারদার তার স্বাগত বক্তব্যে বলেন,পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু, পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে।

তিনি আরও বলেন, মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যে কোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান।

এ ছাড়াও উন্মুক্ত ঐ আলোচনা মঞ্চে এলাকার সকল শ্রেণী পেশার মানুষ তাদের এলাকার সমস্যার কথা তুলে ধরলে প্রধান অতিথি সে সকল সমস্যার সমাধান দিয়ে শার্শা থানা এবং বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জদ্বয়কে বিশেষ নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠান শেষে থানার পক্ষ থেকে প্রীতি ভোজের আয়োজন করা হয়।

আরো খবর

বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে