সর্বশেষ খবরঃ

বেনাপোলে জেভিকো টিভির ছাড়ের অফার দিয়ে অনলাইন প্রতারণা

বেনাপোলে জেভিকো টিভির ছাড়ের অফার দিয়ে অনলাইন প্রতারণা
বেনাপোলে জেভিকো টিভির ছাড়ের অফার দিয়ে অনলাইন প্রতারণা

স্টাফ রিপোর্টার :: অল্প বাজেটে বড় স্ক্রিনে ঝক ঝকে ছবি দেখার লোভনীয় অনলাইন বিজ্ঞপ্তি ছেড়ে ক্রেতা সাধারণের কাছ হতে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন একটি প্রতারক চক্র। অনলাইন প্লাটফর্মে চটকদার বিজ্ঞপ্তি দেখে প্রতিনিয়ত ক্রেতাসাধারণ এই প্রতারক চক্রের ফাঁদে পড়ে নগত অর্থ খুয়াচ্ছে।

দেশের বিভিন্ন জেলা শহর হতে সময় ও টাকা পয়সা নষ্ট করে ক্রেতা সাধারণ আসছে বেনাপোলে জেভিকো টিভির শো রুমের খোঁজে।

রবিবার ( ২৬ জানুয়ারী )সকালে ভূক্তভোগী ক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, তারা অল্প দামে বিভিন্ন মডেলের জেভিকো টিভি কিনতে বেনাপোল বাজারস্থ মেয়র মার্কেটে ( নিত্য হাটে )এসেছেন। বিজ্ঞাপনে দেওয়া প্রদত্ত ঠিকানা খুঁজে না পাওয়ায় তারা বিড়ম্বনায় পড়েছেন। লোক লজ্জার খাতিরে অনেকে আবার পণ্য ক্রয়ের নিমিত্তে অগ্রীম পেমেন্ট হিসাবে প্রতারকদের কাছে বিকাশ বা নগতে টাকা পাঠানোর কথা অস্বীকার করছেন।

ভুক্তভোগীদের দেওয়া তথ্য অনুসন্ধানে দেখা যায়,জেভিকো টিভি শোরুম নামের ফেসবুক পেজ হতে জে আর ইলেকট্রনিক্স দ্বিতীয় তলা শপ নং- ২৮/৩১,বেনাপোল বাস স্ট্যান্ড,মেয়র মার্কেট.যশোরের ঠিকানা দিয়ে লোভনী টিভি বিক্রয়ের লোভনীয় বিজ্ঞপ্তি ছাড়া হয়েছে।

যোগাযোগের জন্য হটলাইন নাম্বার- ০১৭২৪২৭৪৮৭৪ নাম্বার দেওয়া সহ হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৮৯৮৩৪৪৬৯৫ প্রকাশ করা হয়েছে। নিজেদেরকে তারা আমদানি ও রপ্তানীকারক দাবি করে সুলভ মূল্যে ৩২ ইঞ্চি এলইডি টিভি মাত্র ৫ হাজার টাকায় ক্রেতাদের ৪৮ ঘন্টার মধ্যে পার্সেস করার ঘোষণা দিয়েছেন। শোরুমটি বর্ডার ক্রসিং প্রডাক্ট রপ্তানিকারক বলে পরিচয় দিয়ে ক্রেতাসাধারনদের ৫০% ছাড় দিচ্ছেন বলে ঘোষণা দিয়েছেন।

২ বছর ও ৪ বছরের প্যানেল গ্যারান্টিসহ ১০বছরের সার্ভিস ওয়ারেন্টির ঘোষণা থাকায় সারা দেশের অনলাইনে অর্ডার করা ক্রেতারা হুড়মুড়িয়ে শোরুমের দেওয়া ফোনে কল দিয়ে পণ্যের অর্ডার করে নিয়ত প্রতারণার স্বীকার হচ্ছে বলে জানা গেছে।

সত্যতা যাচায়ে বিজ্ঞাপনে দেওয়া ঠিকানায় মেয়র মার্কেটে গিয়ে সরেজমিনে দেখা যায় মার্কেটটি একতলা বিশিষ্ট ও দোতলায় ২৮/৩১ নং দোকানের কোন অস্তিত্ব নেই। বিজ্ঞাপনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রথমে ক্রেতা সেজে কল করলে ফোন রিসিভ করে।দোকানের ঠিকানা জানতে চাইলে বলে শো রুমে আসুন মেয়র মার্কেটে।সেখানে উপস্থিতিসহ শোরুম না থাকার কথা জানালে ফোন বন্ধ করে রাখে।

ভূক্তভোগী ক্রেতাসাধারণ দ্রুত প্রতারক চক্রটির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণপূর্বক তাদের প্রতারণামূলক কর্মকান্ড বন্ধের দাবি জানিয়েছেন।

আরো খবর

শার্শায় গাাঁজা ও ইয়াবাসহ তিন মাদককারবারী গ্রেফতার
শার্শায় গাাঁজা ও ইয়াবাসহ তিন মাদককারবারী গ্রেফতার
বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন