সর্বশেষ খবরঃ

বেনাপোলে খাস জমিতে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

বেনাপোলে খাস জমিতে বহুতল ভবন নির্মাণের অভিযোগ
বেনাপোলে খাস জমিতে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

স্টাফ রিপোর্টার :: যশোরের বেনাপোলে সরকারী সম্পতি বা খাস জমি দখলে নিয়ে বহুতল ভবন র্নিমাণ কাজ শুরুর অভিযোগ ওঠেছে। প্রতিকারে এলাকাবাসী নির্মাণ কাজ বন্ধ করতে ইতিমধ্যেই জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেছেন।

আবেদনের সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ নিয়াজ মাখদুম বলেন বেনাপোলের নায়েবকে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

যশোর জেলা প্রশাসক বরাবর,বেনাপোল পৌরসভাধীন ৬ নং ওয়ার্ড ভবেরবেড় গ্রামবাসীর লিখিত আবেদন সুত্রে জানা যায়, ভবেরবেড় বর্ণিত ৮৮ মৌজায় সাবেক ২৮২ এসএ দাগে ৪১ শতক খাস জমি রয়েছে। দীর্ঘ ৩৭বৎসরের অধিক সময় ধরে জমিটি পরিত্যাক্ত অবস্থায় পড়ে আছে যার উপর দিয়ে এলাকাবাসী যাতায়াতের পথ হিসাবে ব্যবহার করে থাকে।

দূর্ভাগ্যক্রমে ১৯৮৯ সালে কতিপয় কুচক্রী মহলের কারসাজীতে আর এস নকশা কালীন সময়ে ঐ ৪১শতক খাস জমি আর দেখা যায়না।মাত্র ৬শতক ১২ পয়েন্ট জমি আর এস ম্যাপে দেখা যায়। ভুমিখেকো দের তৎপরতায় তা কালক্রমে বিভিন্ন শক্তিশালী ব্যাক্তির দখলে চলে যায়।এর ফলে এলাকাবাসীর প্রশস্ত রাস্তা আটকিয়ে কয়েকটি পরিবারের চলাচলের পথ বন্ধ হয়।

সাম্প্রতি ৪১শতক জমির প্রবেশ মুখ আটকিয়ে জনৈক ব্যাক্তি বহুতল ভবন নির্মাণ কাজ শুরু করায় এলাকাবাসী উদ্বিগ্ন। এলাকাবাসীর দাবি উপজেলা প্রশাসনের সহযোগীতায় খাস জমিটি পুনঃউদ্ধারসহ অবৈধ দখল মুক্ত করে পাবলিক লাইব্রেরী অথবা আধুনিক পাবলিক টয়লেট নির্মাণের।

স্থানীয়দের দেওয়া তথ্য সূত্রে জানা যায়,বেনাপোল ইউনিয়ন ভূমি অফিসের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজজে বিভিন্ন সময়ে প্রভাবশালী ব্যাক্তিবর্গ অর্থ বানিজ্যে উল্লেখিত দাগের খাস সম্পত্তি নিজ নামে রেকর্ড করে স্থাপনা নির্মাণ করে ভোগ দখল করে আসছে। ভবেরবেড় গ্রামের মাসুম নামের ব্যাক্তি নালিশী ২৮২ এস এ দাগের জমির প্রবেশ মুখ আটকিয়ে বহুতল ভবন নির্মাণ করছেন।

লালমিয়া নামক ব্যাক্তির কাছ হতে ক্রয়সূত্রে জমির মালিক মাসুম  ভোগ দখল করছে ও  নির্মাণকাজ শুরু করেছে বলে জানা গেছে। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী খাস জমি দখল গুরুতর অপরাধ।ভূমি আইন অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে জেল ও জরিমানা দুই হতে পারে। তবে এ কাজে সহযোগী অসাধু ভূমি কর্মকর্তারা রয়েছে ধরা ছোয়ার বাইরে।

এ বিষয়ে বেনাপোল ভূমি অফিসের ভুমি সহকারী কর্মকর্তা আইয়ুব আলীর নিকট জানতে চাইলে মুঠো ফোনে তিনি বলেন জমিটি পূর্বে খাস খতিয়ানে থাকলেও বর্তমানে অধিকাংশ রেকর্ড হয়ে গেছে বলে শুনেছি। ঘটনাস্থল পরিদর্শন শেষে শীঘ্রই উর্দ্ধতণ কর্তৃপক্ষের অবগত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর

মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১