সর্বশেষ খবরঃ

বেনাপোল রেল স্টেশনে “বঙ্গবন্ধু” ভ্রাম্যমান রেল জাদুঘর উদ্বোধন

বেনাপোল রেল স্টেশনে "বঙ্গবন্ধু" ভ্রাম্যমান রেল জাদুঘর উদ্বোধন
বেনাপোল রেল স্টেশনে "বঙ্গবন্ধু" ভ্রাম্যমান রেল জাদুঘর উদ্বোধন

সাহিদুল ইসলাম শাহীন:: বেনাপোল রেল স্টেশনে “বঙ্গবন্ধু শেখ মুজিব” ভ্রাম্যমান রেল জাদুঘর উদ্বোধন হয়েছে। জাদুঘরটিতে বাংলাদেশের স্বাধীনতা ও গৌরবের প্রতীক জাতীয় স্মৃতিসৌধসহ মুক্তি সংগ্রামের দূর্লভ চিত্রসমূহ স্থান পেয়েছে।

মঙ্গলবার ( ২০ সেপ্টেম্বর ) বেনাপোল রেলওয়ে স্টেশনে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এ জাদুঘরের শুভ উদ্বোধন ঘোষণা করেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ, অধিকার আদায়ে সংগ্রাম ও তাঁর কর্মজীবনের বিভিন্ন ঘটনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে রেল কর্তৃপক্ষের এ আয়োজনকে স্বাগত ও প্রশংসা করেন তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশ রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন মহতি উদ্যোগ খুবই প্রশংসনীয়। এখান থেকে নতুন প্রজন্মরা বিনোদনের পাশাপাশি বঙ্গবন্ধুর জীবনী, আদর্শ ও বাংলাদেশ সম্পর্কে খুব ভালভাবে জানতে পারবে।

উদ্বোধনীকালে উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দ বেনাপোল রেল স্টেশন মাস্টার সাইদুজ্জামান প্রমুখ। জাদুঘরটিতে ১৯২০ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও ঐতিহাসিক ঘটনা তুলে ধরা হয়েছে।

সেখানে ১২ টেবিলে স্থাপন করা হয়েছে জাতির পিতার পৈত্রিক নিবাসের প্রতিচ্ছবি, ব্যবহৃত চশমা, পাইপ, মুজিব কোর্ট, বঙ্গবন্ধুর নিজের হাতে লেখা চিঠি, টুঙ্গিপাড়া সমাধিস্থলসহ ১৩ টি ঐতিহাসিক ছবি।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন