সর্বশেষ খবরঃ

বেনাপোল পৌর নির্বাচনে ৭৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

বেনাপোল পৌর নির্বাচনে ৭৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
প্রতিকী ছবি

হাসানুজ্জামান,বেনাপোল প্রতিনিধি :: যশোরের বেনাপোল পৌরসভার নির্বাচনে মেয়র পদে ৪ জনসহ মোট ৭৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। রবিবার ( ১৮ জুন ) বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল। এ নির্বাচনে বেনাপোল পৌরসভায় ৩০ হাজার ৩৮৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

শার্শা উপজেলা নির্বাচন কর্মকর্তা সৌমেন বিশ্বাস ছন্দ জানান, এ পৌরসভার নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ৫৩ জন ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর পদে ১৭ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

মেয়র পদে প্রার্থীরা হলেন- বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নাসির উদ্দিন, সতন্ত্র প্রার্থী হিসাবে মফিজুর রহমান স্বজন,মাসুদুর রহমান মিলন ও ফারুক হোসনে উজ্জ্বল।

আগামী ১৯ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই, ২৫ জুন মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন, ২৬ জুন প্রতীক বরাদ্দ এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৭ জুলাই।

আরো খবর

ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন