সর্বশেষ খবরঃ

বেনাপোল কাস্টমসের সেই নারী রাজস্ব কর্মকর্তা শ্রীঘরে

বেনাপোল কাস্টমসের সেই নারী রাজস্ব কর্মকর্তা শ্রীঘরে
বেনাপোল কাস্টমসের সেই নারী রাজস্ব কর্মকর্তা শ্রীঘরে

যশোর প্রতিনিধি ;: সকল জল্পনা ও কল্পনার অবসান ঘটিয়ে বেনাপোল কাস্টমস হাউসের আলোচিত সেই নারী রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকে জেল হাজতে প্রেরণ করেছেন যশোরের বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত। মঙ্গলবার ( ৭ অক্টোবর ) সকালে আসামীদ্বয়কে দুদুক কর্মকর্তারা কোর্ট হাজতে সোপর্দ করেন।

এর আগে যশোর,দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমীন বাদী হয়ে রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ও তার সহযোগী হাসিবুর রহমানের নামে দুর্নীতি প্রতিরোধ আইন,১৯৭৪এর ৫( ২)ধারায় শাস্তি যোগ্য অপরাধ করায় মামলা রুজু করেন।

দুদকের মামলায় জেল হাজতে যাওয়া শামীমা আক্তার যশোর জেলার সদর উপজেলার নাজির শংকরপুর গ্রামের মোঃ শহীদুল ইসলামের কন্যা ও তার সহযোগী হাসিব শার্শা উপজেলার বেনাপোল পোর্টথানাধীন বেনাপোল গ্রামের নাজমুল হোসেনের ছেলে।

দুদকের তদন্ত কার্যের প্রাথমিক তথ্য বিবরনীতে বলা হয়েছে ১ নং আসামী শামীমা আক্তার নিজ ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন কোম্পানি কর্তৃক আমদানিকৃত মালামাল/পণ্য সি এন্ড এফ এজেন্ট ও দালালের সাথে পরপষ্পর যোগসাজসে শুল্কায়নে অবৈধ্য সুবিধা প্রদানের উদ্দেশ্যে ২ লাখ ৭৬ হাজার টাকা ঘুস গ্রহন করে ও ২ নং আসামী হাসিব উক্ত কাজে সহায়তা করে উভয়ে দন্ডবিধির ১৬১/১৬২/১৬৩/ ১৬৪/ ১৬৫( ক )/১০৯ ধারার অপরাধ সংঘটিত করেছে।

উল্লেখ্য গত সোমবার বিকালে গোপন সংবাদে দূর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের নির্দেশক্রমে দুর্নীতি দমন কমিশন সমন্বিত যশোর জেলা কার্যালয়ের তদন্ত দল বেনাপোল কাস্টমস হাউসে অভিযান পরিচালনা করে হাসিবুরকে ২ লাখ ৭৬হাজার টাকা সমেত গ্রেফতার করে।

পরে তার দেওয়া স্বীকারোক্তি মতে বেনাপোল কাস্টমস কমিশনারের কক্ষে ৪ ঘন্টার অধিক সময় ধরে রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকে জিঙ্গাসাবাদ করে দুদকের তদন্ত দল। এসময় তিনি ঘুস গ্রহণের কথা স্বীকার করেছেন বলেন দুদুকের যশোরের উপ-পরিচালক মোঃ সালাউদ্দিন নিশ্চিত করেন।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার