সর্বশেষ খবরঃ

“বেনাপোল এক্সপ্রেস” চালু হচ্ছে কাল

“বেনাপোল এক্সপ্রেস” চালু হচ্ছে কাল
“বেনাপোল এক্সপ্রেস” চালু হচ্ছে কাল

স্টাফ রিপোর্টার :: করোনার সংক্রমণ কমে আসায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আবার ২ ডিসেম্বর থেকে রেলপথে রাজধানী ঢাকার সঙ্গে যশোর বেনাপোল রুটে যোগাযোগ রক্ষাকারী একমাত্র ট্রেন বেনাপোল এক্সপ্রেস চালু হতে যাচ্ছে।

ভারত-বাংলাদেশ ল্যান্ড পোর্ট ইমপোর্ট-এক্সপোর্ট কমিটির চেয়ারমান মতিয়ার রহমান বলেন, বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন ঢাকাসহ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ৫ থেকে ৬ হাজার পাসপোর্টধারী যাত্রী ভারতে যাতায়াত করে থাকেন। করোনাকালীন পরিস্থিতির কারণে দেশের সব ট্রেন বন্ধ হলে বেনাপোল-ঢাকাগামী আন্তঃনগর এ ট্রেনটি সরকার বন্ধ করে দেয়।

রেল চালুর বিষয়টি নিশ্চিত করে বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান,করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ রোধে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ২ ডিসেম্বর থেকে স্বাস্থ্যবিধি মেনে আবারো বেনাপোল এক্সপ্রেস চালুর সিদ্ধান্ত নিয়েছে রেল বিভাগ।

তিনি আরো জানান, তবে কিছু দিন আগে সরকার সব ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা তুলে নিলেও চালু হয়নি ‘বেনাপোল এক্সপ্রেস’। ফলে কষ্ট এবং দুর্ভোগ পোহাতে হচ্ছিল ভারত যাতায়াতকারী অসুস্থ পাসপোর্ট যাত্রীদের।

সপ্তাহে একদিন বুধবার বিরতি দিয়ে প্রতিদিন দুপুর ১টায় বেনাপোল থেকে ছেড়ে যায় ঢাকার উদ্দেশ্যে এবং রাত সাড়ে ১০টায় কমলাপুর থেকে ছেড়ে আসে বেনাপোল একপ্রেস।

বেনাপোল থেকে ঢাকা যাত্রীপ্রতি এসিতে ভাড়া ১১১৬ টাকা, নন-এসিতে ৪৮৫। ঢাকা থেকে এসি স্লিপার ভাড়া ১৭৮১ টাকা, নন-এসিতে ৪৮৫ টাকা। উল্লেখ্য করোনা মহামারির কারণে এ রুটে গত ৫ এপ্রিল থেকে বেনাপোল এক্সপ্রেস চলাচল বন্ধ করা হয়েছিলো।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন