সর্বশেষ খবরঃ

বিদ্যুতের দাম আপাতত বাড়ছেনাঃবিইআরসি

বিদ্যুতের দাম আপাতত বাড়ছেনাঃবিইআরসি
বিদ্যুতের দাম আপাতত বাড়ছেনাঃবিইআরসি

বিদ্যুতের দাম পাইকারি পর্যায়ে বাড়ছে না বলে সিদ্ধান্ত নিয়েছে বিইআরসি। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।বহাল থাকবে আগের দাম।

বৃহষ্পতিবার ( ১৩ অক্টোবর ) অনলাইনে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়েছে, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বিদ্যুতের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিইআরসি।

ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল, সদস্য মকবুল ই ইলাহি, সদস্য বজলুর রহমান, সদস্য আবু ফারুক, সদস্য মো. কামরুজ্জামান, সচিব খলিলুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এসময় বিইআরসির চেয়ারম্যান বলেন, পিডিবি গত ১২ জানুয়ারি বিদ্যুতের পাইকারি দাম পুনঃনির্ধারণের প্রস্তাব জমা দেয়। এরপর ১৮ মে তাদের প্রস্তাবের ওপর গণশুনানি করা হয়েছে।

৯০ কার্যদিবসের মধ্যে সিদ্ধান্ত জানানোর কথা ছিল। আমরা অনেকবার বসে এ বিষয়ে বিচার-বিশ্লেষণ করেছি। তাই আজ শেষদিনে এ ঘোষণা দেওয়া হয়েছে।

এর আগে, গত ১৮ মে পিডিবির বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের ওপর গণশুনানি করে কমিশন। নিয়ম অনুযায়ী গণশুনানির পর ৯০ কার্যদিবসের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার নিয়ম রয়েছে। গণশুনানির ৯০ কার্যদিবসের সময়সীমা শেষ হবে আগামী ১৪ অক্টোবর। তাই আজ বৃহস্পতিবার এ ঘোষণা দেওয়া হয়।

বিইআরসি সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে বিদ্যুতের পাইকারি দর প্রতি ইউনিটে ৫.১৭ টাকা করে। বিদ্যুতের একক পাইকারি বিক্রেতা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ( বিপিডিবি )।

সংস্থাটি নিজেরা বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি বিদেশ থেকে আমদানি করছে এবং বেসরকারি মালিকানাধীন বিদ্যুৎ কেন্দ্র থেকেও বিদ্যুৎ কিনছে।

আরো খবর

সাগর হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
সাগর হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়িতে তিন দিন ব্যাপী কর্মসূচির উদ্বোধন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়িতে তিন দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন
র্শাশায় তিন দিন ব্যপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন
র্শাশায় তিন দিন ব্যপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন