সর্বশেষ খবরঃ

বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে ৬০ বছরে বিয়ে শেষে হানিমুনে আশিষ

বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে ৬০ বছরে বিয়ে শেষে হানিমুনে আশিষ
বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে ৬০ বছরে বিয়ে শেষে হানিমুনে আশিষ

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা আশিষ বিদ্যার্থী। গত ২৫ মে দ্বিতীয়বার বিয়ে করেন ৬০ বছর বয়সী এই অভিনেতা। কনের নাম রুপালি বড়ুয়া।

জীবনের এ পর্যায়ে এসে বিয়ে করায় বিষয়টি বহুল চর্চায় পরিণত হয়। এ নিয়ে দারুণ বিতর্কের মুখে পড়েন আশিষ। নেটিজেনদের বড় একটি অংশ তাকে নিয়ে রীতিমতো কটাক্ষ করেন। এসব বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে মধুচন্দ্রিমায় গেলেন নবদম্পতি আশিষ-রুপালি।

বৃহস্পতিবার ( ১৫ জুন ) আশিষ তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়, একটি বাসে বসে আছেন আশিষ-রুপালি। তাদের চোখে-মুখে উচ্ছ্বাসের ঢেউ।

আশিষের পরনে হলুদ রঙের শার্ট। তার পাশের সিটে হাতা কাটা গোলাপি প্রিন্টেট পোশাকে বসে রয়েছেন রুপালি। এ ছবির ক্যাপশনে লিখেছেন— ‘প্রিয় বন্ধুরা, তোমাদের ভালোবাসা ও শুভেচ্ছার জন্য ধন্যবাদ।’

আশিষের এই পোস্ট দেখে নেটিজেনরাও আনন্দ প্রকাশ করেছেন। কেউ কেউ মন্তব্য করেছেন, ‘আপনাদের দেখেও ভালো লাগছে।’ আবার কেউ কেউ বললেন, ‘সুন্দর! একসঙ্গে ভালো থাকুন।’

মধুচন্দ্রিমায় কোথায় গিয়েছেন তা জানাননি আশিষ-রুপালি। তবে নেটিজেনদের একজন লিখেছেন, ‘সিঙ্গাপুরে আপনাদের স্বাগতম। আশা করছি, আপনাদের সঙ্গে দেখা হবে।

বর্ষীয়ান অভিনেত্রী শকুন্তলা বড়ুয়ার কন্যা রাজশী বড়ুয়া আশিষের প্রথম স্ত্রী। এ সংসারে তাদের একটি পুত্র সন্তান রয়েছে। কি কারণে এ সংসার ভেঙে গেছে তা জানা যায়নি। তবে রাজশীর সোশ্যাল মিডিয়ায় এখনো শোভা পাচ্ছে আশিষের ছবি।

আরো খবর

জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি
জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার