সর্বশেষ খবরঃ

বিচারকের মাথায় খেলনা পিস্তল ঠেকিয়ে হুমকি দেওয়া যুবক আটক

বিচারকের মাথায় খেলনা পিস্তল ঠেকিয়ে হুমকি দেওয়া যুবক আটক
ছবি সংগৃহীত

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: গাইবন্ধায় আদালত চলাকালীন সময়ে ল্যান্ড সার্ভেয়ার ট্রাইব্যুনাল আদালতের বিচারক আবু বাছেদ মোঃ বুলু মিয়াকে খেলনা পিস্তল ঠেকিয়ে গুলি করার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় আব্দুল হালিম ( ২৬ ) নামে এক যুবককে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার ( ২৬ অক্টোবর ) দুপুর তিনটার দিকে ল্যান্ড সার্ভেয়ার ট্রাইব্যুনাল আদালতের বিচারিক কক্ষে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত আব্দুল হালিম সদর উপজেলার উত্তর ধানগড়া গ্রামের বাবলু মিয়ার ছেলে।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশের ইন্সপেক্টর ( ওসি ) তোফাজ্জল হোসেন জানান, ল্যান্ড সার্ভেয়ার ট্রাইব্যুনাল আদালতে দুপুর তিনটার দিকে বিচারিক কার্যক্রম চলাকালীন হঠাৎ এক যুবক বিচারকের দিকে পিস্তল তাক করে গুলি করার হুমকি দেয় এবং বঙ্গবন্ধুর ছবি উপরে কেন জানতে চায়। তৎক্ষণাৎ আদালতের কর্তব্যরত পুলিশ সদস্যরা তাকে আটক করে।

এসময় ওই যুবকের কাছ থেকে একটি প্লাস্টিকের খেলনা পিস্তল উদ্ধার করা হয়।তিনি আরও জানান, যুবকটিকে প্রাথমিকভাবে মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে। আমরা তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি।

গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মাসুদ রানা বলেন, বিচারককে খেলনা পিস্তল দিয়ে গুলি করে হুমকি দেওয়ার ঘটনায় আদালতের পুলিশ এক যুবককে আটক করে সদর থানায় খবর দেয়।

সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নেয়। পরে যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ওই যুবককে মানসিক ভারসাম্যহীন মনে হচ্ছে বলে প্রতীয়মান হয়েছে।

আরো খবর

বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে