সর্বশেষ খবরঃ

বাবুল সুপ্রিয় এমপি পদ ছেড়েছেন

বাবুল সুপ্রিয় এমপি পদ ছেড়েছেন
বাবুল সুপ্রিয় এমপি পদ ছেড়েছেন

এমপি পদ ছেড়ে দিলেন বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া সাবেক কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। গতকাল মঙ্গলবার সকালে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র দেন বাবুল সুপ্রিয়।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, গত আগস্টে কেন্দ্রীয় মন্ত্রিত্ব ছাড়তে হয়েছিল বাবুলকে। মন্ত্রিত্ব থেকে বাদ পড়ার পরই বিজেপি ছাড়ার কথা ঘোষণা দেন তিনি। গত সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে তৃণমূলে যোগ দেন বাবুল।

এমপি পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য স্পিকারের কাছে একাধিকবার আবেদন জানান। শেষ পর্যন্ত গতকাল মঙ্গলবার তাকে সময় দেন স্পিকার।

বাবুল আগেই জানিয়েছিলেন, তিনি যাদের টিকিটে নির্বাচিত সেই দল ছাড়লে এমপি পদ রাখা ‘অনৈতিক’ কাজ হবে। ২০১৪ সালে লোকসভা ভোটে বিজেপির টিকিটে আসানসোল থেকে এমপি নির্বাচিত হন বাবুল।

পরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হন। এরপর ২০১৯ সালের লোকসভা নির্বাচনে আরও বড় ব্যবধানে বিজয়ী হন তিনি। এবারও মোদির মন্ত্রিসভায় ছিলেন। কিন্তু সম্প্রতি মন্ত্রিসভা সম্প্রসারণে বাদ পড়েন বাবুল।

সূত্র- আনন্দবাজার পত্রিকা

আরো খবর

বেনাপোলে দোকানে ঢুকে ব্যবসায়ীকে হুমকি! অতঃপর থানায় জিডি
বেনাপোলে দোকানে ঢুকে ব্যবসায়ীকে হুমকি! অতঃপর থানায় জিডি
দিনাজপুরে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার ঠেকাতে তৎপর বিজিবি
দিনাজপুরে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার ঠেকাতে তৎপর বিজিবি
যশোরে ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক
যশোরে ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক
বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন