সর্বশেষ খবরঃ

বাংলাদেশের দর্শকদের জন্য সালমান খানের বার্তা

বাংলাদেশের দর্শকদের জন্য সালমান খানের বার্তা
ফাইল ছবি

সালমান খান অভিনীত ফরহাদ সামজি নির্মিত সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’ গত ২১ এপ্রিল বিশ্বের ৫ হাজার ৭০০ পর্দায় মুক্তি পায়। কিন্তু বক্স অফিসে খুব একটা সাড়া ফেলতে পারেনি।

দীর্ঘ ৫ মাস পর বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমা। শুক্রবার ( ২৫ আগস্ট ) দেশের ৩০টি হলে মুক্তি পায় এটি। এদিকে বাংলাদেশে মুক্তি উপলক্ষে বিশেষ বার্তা দিলেন সালমান খান।

ফেসবুক স্ট্যাটাসে সালমান খান বলেন— ‘‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমা আজ বাংলাদেশে মুক্তি পাচ্ছে। অ্যাকশনধর্মী সিনেমাটি দেখার জন্য দর্শকরা প্রস্তুত হয়ে যান। একই সঙ্গে সিনেমাটিতে নানা রকম বিনোদন রয়েছে।

পোস্টটি দেওয়ার ৪ ঘণ্টার মধ্যে রিঅ্যাক্ট পড়েছে ৫৫ হাজারের বেশি। বাংলাদেশের দর্শকরা সাদরে গ্রহণ করেছেন প্রিয় অভিনেতার আহ্বানকে। অনেকে মন্তব্য করে সালমান খানকে বাংলাদেশ সফর করার আমন্ত্রণ জানিয়েছেন।

‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় সালমানের বিপরীতে অভিনয় করেছেন পূজা হেগড়ে। তা ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ‘বিগ বস’খ্যাত শেহনাজ গিল, পাঞ্জাবি গায়ক জাসিস গিল, সিদ্ধার্থ নিগম, পলক নিগম, রাঘব জুয়াল,দক্ষিণী সুপারস্টার ভেঙ্কটেস, জাগপতি বাবু প্রমুখ।

আরো খবর

বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে