সর্বশেষ খবরঃ

বলের আঘাতে মাথা ফেটে হাসপাতালে ক্রিকেটার মোস্তাফিজ

বলের আঘাতে মাথা ফেটে হাসপাতালে ক্রিকেটার মোস্তাফিজ
বলের আঘাতে মাথা ফেটে হাসপাতালে ক্রিকেটার মোস্তাফিজ

বিশেষ প্রতিবেদক :: কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পেসার মোস্তাফিজুর রহমানের অনুশীলনের সময় বলের আঘাতে মাথা ফেটে  আহত হওয়ায় সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

রোববার ( ১৮ ফেব্রুয়ারী ) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনের সময় এই ঘটনা ঘটে। সকাল ১০টা থেকে কুমিল্লা অনুশীলন করছিল। সেখানেই বলের আঘাত পান দলের গুরুত্বপূর্ণ এই পেসার।

মোস্তাফিজ আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফিজিও এস এম জাহিদুল ইসলাম সজল। দলের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়,মোস্তাফিজের সিটিস্ক্যান করা হয়েছে। অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়নি।এখন তার মাথায় সেলাই দেওয়া হচ্ছে। আপাতত নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন এই পেসার।

নেটে বোলিং করে পুনরায় বোলিং মার্কে ফিরছিলেন মোস্তাফিজ। এ সময় কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ডাকে সাড়া দিয়ে মাথা ঘুরাতেই এক ব্যাটসম্যানের বল এসে আঘাত করে কপালে। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন তিনি।

কুমিল্লার বোলিং লাইনে অন্যতম শক্তি মোস্তাফিজ। ডেথ ওভারে কার্যকরী বোলিং করে প্রায় ম্যাচেই দলকে রাখতেন সুবিধানজনক অবস্থায়।এখন পর্যন্ত আসরে ৯ ম্যাচে নিয়েছেন ১১ উইকেট।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী