সর্বশেষ খবরঃ

বরিশাল ও রাজশাহীর খেলা দিয়েই বিপিএলের আসর শুরু আজ

বরিশাল ও রাজশাহীর খেলা দিয়েই বিপিএলের আসর শুরু আজ
বরিশাল ও রাজশাহীর খেলা দিয়েই বিপিএলের আসর শুরু আজ

বিপিএলের ১১তম আসর শুরু হবে সোমবার। এই আসরকে বর্ণাঢ্য করতে সর্বোচ্চ পরিকল্পনা করেছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ( বিসিবি )। শুরুতেই মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী।

মিরপুর শেরে বাংলায় দিনের প্রথম ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়। সন্ধ্যায় আরেকটি ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স। ম্যাচ শুরু সন্ধ্যা সাতটায়। দুটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

২০১২সালে বিপিএল মাঠে গড়ানোর পর ব্যাপক আলোড়ন হয়েছিল।দলের নিলাম,খেলোয়াড় নিলাম থেকে শুরু করে উদ্বোধনী অনুষ্ঠানে তাক লাগিয়ে দেয় বিসিবি। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিপিএল যেন বর্ণহীন হয়ে পড়েছে।

এবারের বিপিএলে ৭ দলের অংশগ্রহণে মোট ৪৬ ম্যাচ খেলা হবে। ডাবল রাউন্ড রবিন পদ্ধতিতে হবে গ্রপ পর্বের খেলা। অর্থাৎ প্রথম পর্বে প্রত্যেক দল একই দলের মুখোমুখি হবে দু’বার।

গ্রুপ পর্বের খেলা শেষে পয়েন্ট টেবিলের সেরা ৪ দল খেলবে প্লে-অফ।এই পর্বে হবে ৩টি ম্যাচ কোয়ালিফায়ার-১, এলিমিনেটর ও কোয়ালিফায়ার-২।টেবিলের সেরা দুটি দল খেলবে কোয়ালিফায়ার-১।এই ম্যাচে যে দল জিতবে তারা সরাসরি চলে যাবে ফাইনালে।

আর টেবিলের তৃতীয় ও চতুর্থ দল খেলবে এলিমিনেটর।এই ম্যাচে যে দল হারবে তাদেরকে বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে। জয়ী দল ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে কোয়ালিয়ার-১ এ হেরে যাওয়া দলের। এখানে উল্লেখিত দল দুটির মধ্যকার কোয়ালিফায়ার-২এ যে দল জিতবে,দ্বিতীয় দল হিসেবে তারাই যাবে ফাইনালে। ফাইনাল অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারি শেরে বাংলায়।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী