সর্বশেষ খবরঃ

বন্যার্তদের রান্না করে খাওয়ালেন তৌসিফ ও তিশা

বন্যার্তদের রান্না করে খাওয়ালেন তৌসিফ ও তিশা
বন্যার্তদের রান্না করে খাওয়ালেন তৌসিফ ও তিশা

বন্যাকালীন ত্রাণ সহায়তা পাঠিয়েছেন অভিনেতা তৌসিফ মাহবুব এবং অভিনেত্রী তানজিন তিশা। এবার সেখানে গিয়ে দেড় হাজার বন্যার্ত মানুষকে রান্না করে খাওয়ালেন দুজন। এ আয়োজনে তাদের সঙ্গে ছিলেন নির্মাতা অনন্য ইমন, ইমরোজ শাওন। মূলত তাদের সম্মিলিত উদ্যোগেই লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের দিঘলী ইউনিয়নের একটি গ্রামের মানুষের মুখে একবেলার খাবার তুলে দিয়েছেন তারা।দিঘলী বাজারে আশ্রয় কেন্দ্রের মাঠে রান্নার ব্যবস্থা হয়।

এই শুভ উদ্যোগ প্রসঙ্গে তিশা বলেন, আগে থেকেই তাদের রান্না করে খাওয়ানোর পরিকল্পনা ছিল। কিন্তু তখন পানি বেশি থাকায় সম্ভব হয়নি। যে কারণে পানি কমতে শুরু করার পর এসেছি। শুরুর দিকে তাদের উদ্ধার এবং আশ্রয় বেশি জরুরি ছিল। এখন তাদের খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয়গুলো জরুরি। আমি সাধ্যমতো চেষ্টা করেছি এবং সামনেও করে যাব।

তৌসিফ বলেন, আমাদের তো কোটি কোটি টাকা নাই, কিন্তু কিছু পরিবারের পুনর্বাসন করে মুখে যদি হাসি আনতে পারি সেটাই হবে শান্তির। ব্যাড লাক হচ্ছে, ভারি বৃষ্টির কারণে পুনর্বাবাসন সম্ভব হয়নি, কারণ পানি ছিল। এ জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম পুরো গ্রামের মানুষকে রান্না করে খাওয়াব।খাবার আইটেম হিসেবে ছিল মুরগির রোস্ট এবং খিচুড়ি।

নির্মাতা অনন্য ইমন বলেন, বন্যার কারণে সেখানকার মানুষ হয়তো ভারী খাবার পায়নি। আমরা একেবারে ঘরের খাবারের মতো রান্না করে প্রায় পাঁচটি আশ্রয়কেন্দ্রে দেড় হাজারেরও অধিক মানুষকে নিজ হাতে করে খাবার দিয়েছি।

আরো খবর

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১
গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে রফিকুজ্জামানের যোগদানে সংবর্ধনা
গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে রফিকুজ্জামানের যোগদানে সংবর্ধনা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়