সর্বশেষ খবরঃ

বগুড়ায় ভ্যান চালকের গলাকাটা লাশ উদ্ধার

বগুড়ায় ভ্যান চালকের গলাকাটা লাশ উদ্ধার
বগুড়ায় ভ্যান চালকের গলাকাটা লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার :: বগুড়ায় সাজু মিয়া ( ৪৪ ) নামে এক ভ্যান চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাজু বগুড়া সদরের আটাপাড়া এলাকার আবু তালেবের ছেলে।তিনি শহরের বড় কুমিরা এলাকায় বসবাস করতেন।

বৃহস্পতিবার ( ১৮ আগস্ট ) দুপুরে বগুড়া সদর উপজেলার ঝোঁপগাড়ি এলাকায় এক জঙ্গলের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ( শজিমেক ) হাসপাতালে পাঠানো হয়।

বগুড়া সদর থানার পরিদর্শক ( তদন্ত ) জাহিদুল ইসলাম লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার সন্ধায় ব্যাটারি চালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন সাজু।পরে ভ্যানটি গ্যারেজে জমা দিলেও নিখোঁজ থাকে সাজু।

নিহত সাজু মাদকাসক্ত ছিলেন। ধারণা করা হচ্ছে মাদকের আসরে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে তাকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের ধরতে পুলিশি অভিযান চলমান রয়েছে বলে তিনি আরো জানান।

আরো খবর

বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি