সর্বশেষ খবরঃ

বগুড়া-০৪ আসনে ধানের শীষের টিকেট পেলেন মোশাররফ

বগুড়া-০৪ আসনে ধানের শীষের টিকেট পেলেন মোশাররফ
বগুড়া-০৪ আসনে ধানের শীষের টিকেট পেলেন মোশাররফ

আরাফাত হোসেন ( বগুড়া ) জেলা প্রতিনিধি :: বগুড়া-৪ ( কাহালু-নন্দীগ্রাম )আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি )-এর ধানের শীষ প্রতীকে টানা দ্বিতীয়বারের মতো মনোনয়ন পেলেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ( ভারপ্রাপ্ত ) সাধারণ সম্পাদক ও বগুড়া-০৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন।

সোমবার ( ৩ডিসেম্বর ) বিকেলে রাজধানীর গুলশানে দলটির রাজনৈতিক কার্যালয়ে ২শ আসনের মধ্য বগুড়া-০৪ আসন থেকে সাবেক এমপি মোশারফ হোসেনের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলীয় সূত্রে জানা গেছে,২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র পক্ষ থেকে সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেনকে বগুড়া-০৪ আসনে ধানের শীষে মনোনয়ন দেওয়া হয়। প্রথমবার মনোনয়ন পেয়ে তিনি বগুড়া-০৪ আসন থেকে ধানের শীষের প্রতিকে নির্বাচন করে ১ লাখ ৪৮ হাজার ৫৮৫ টি ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে মোশাররফ হোসেন বিএনপি’র একজন নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেতা হিসেবে পরিচিত। গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকারের সময়ে একাধিক মিথ্যা মামলা, হামলা ও হয়রানির মুখেও তিনি দলীয় নেতাকর্মীদের পাশে থেকেছেন। কখনো দলে বিভাজন সৃষ্টি করেননি কিংবা আন্দোলনের ময়দান ছেড়ে যাননি।

বিএনপি’র স্থানীয় নেতারা বলছেন, “মোশাররফ হোসেন এমন একজন নেতা যিনি কঠিন সময়েও দলকে আগলে রেখেছেন। নেতাকর্মীদের ভালো-মন্দের খোঁজ নিয়েছেন। তাই তার হাতে আবারও মনোনয়ন দেওয়া হয়েছে—এটা দলের জন্য সঠিক সিদ্ধান্ত।”

এ বিষয়ে বগুড়া-০৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন বলেন, আলহামদুলিল্লাহ টানা দ্বিতীয়বারের মত দেশ নায়ক তারেক রহমান বগুড়া-০৪ আসন থেকে আমাকে মনোনয়ন দিয়েছে। এজন্য প্রথমেই দেশ নায়ক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই।আমরা বগুড়া-০৪ আসনটি ধানের শীষে বিপুল ভোটে জয়যুক্ত করে তারেক রহমানকে উপহার দিতে চাই। এবং আমরা আশাবাদী বগুড়া-০৪ আসনে ধানের শীষ বিপুল ভোটে জয়যুক্ত হবে ইনশাল্লাহ।

আরো খবর

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ