সর্বশেষ খবরঃ

ফ্লাটের দরজা ভেঙে মাসহ দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ

ফ্লাটের দরজা ভেঙে মাসহ দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ
ফ্লাটের দরজা ভেঙে মাসহ দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ

স্টাফ রিপোর্টার :: চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি বাড়ি থেকে এক নারী ও তার দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পাঁচলাইশের মোহাম্মদপুর এলাকার একটি ভবনের চতুর্থ তলার ফ্ল্যাট থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলো সুমিতা খাতুন, তার ৭ বছরের মেয়ে জান্নাত মুন ও আড়াই বছরের ছেলে শান। সুুমিতার স্বামী সোহেল রানা এলাকার ইনানি হারবাল নামের প্রতিষ্ঠানে কাজ করেন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) জাহেদুল কবির ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ভোর পাঁচটার দিকে খবর আসে ওই ফ্ল্যাটের দরজা সারা রাত ভেতর থেকে বন্ধ। রাতভর সোহেল রানা ঘরে ঢুকতে পারেননি,সন্দেহ হওয়ায় সোহেল বিষয়টি পুলিশকে জানান।

পুলিশ ভোরে গিয়ে দরজা ভেঙে ঘুরে ঢুকে মরদেহগুলো দেখতে পায়। এর মধ্যে সুমিতা ও শিশু শানের মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পাশেই বিছানায় পড়ে থাকতে দেখা যায় জান্নাতের নিথর দেহ।

সোহেল জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে তিনি কাজ শেষে ফিরে দেখেন, দরজা ভেতর থেকে বন্ধ। ডাকাডাকি করে সাড়া না পেয়ে তিনি আত্মীয়-প্রতিবেশীদের খবর দেন। সারা রাত ধরে সবাই চেষ্টা করেও ভেতর থেকে সাড়া পাননি।

এরপর পুলিশে খবর দেয়ার সিদ্ধান্ত নেন। সোহেলের ভগ্নিপতি নজরুল ইসলাম খবর পেয়ে মধ্যরাত থেকেই সেখানে ছিলেন। তিনি জানান, কীভাবে এই ঘটনা ঘটলে, কেনই বা ঘটল, কিছুই বোঝা যাচ্ছে না।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সোহেল রানাকে হেফাজতে নেয়া হয়েছে বলে জানান,পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন ( পিবিআই ) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ( সিআইডি ) সদস্যরা।

আরো খবর

বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি