সর্বশেষ খবরঃ

ফেরি পারাপারের অপেক্ষায় থাকা কাস্টমস কর্মকর্তা নিঁখোজ

ফেরি পারাপারের অপেক্ষায় থাকা কাস্টমস কর্মকর্তা নিঁখোজ
ফেরি পারাপারের অপেক্ষায় থাকা কাস্টমস কর্মকর্তা নিঁখোজ

ফেরি পারাপারের অপেক্ষায় থাকা আব্দুল্লাহ বিন কাফি ( ৪০ ) নামের কাস্টমস কর্মকর্তা নিঁখোজ রয়েছেন। পিরোজপুরের বেকুটিয়া ফেরি ঘাটের পল্টুন থেকে নদীতে পড়ে এক কাস্টমস কর্মকর্তা নিখোঁজ হয়েছেন বলে জানাগেছে।

বৃহস্পতিবার ( ১ সেপ্টেম্বর ) রাতে বেকুটিয়া ফেরির পিরোজপুরের কুমিরমারা এলাকায় এঘটনা ঘটে। তাকে উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।

নিখোঁজ আব্দুল্লাহ বিন কাফি সাতক্ষীরা কাস্টমস অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তা ও ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার দেউলা গ্রামের মৃত কেফায়েত উল্লাহর ছেলে।

নিখোঁজ আব্দুল্লাহ বিন কাফির ব্যক্তিগত গাড়ি চালক মোঃ ইব্রাহিম হোসেন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা থেকে বরিশালের দিকে যাচ্ছিলেন তারা। বেকুটিয়া ঘাটে ফেরি না থাকায় আব্দুল্লাহ বিন কাফি গাড়ি থেকে নিচে নেমে ঘোরাঘুরি করছিলেন।

অনেকক্ষণ হয়ে গেলেও তিনি গাড়ির কাছে না আসায় তাকে খুঁজতে থাকেন।পরে স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পারেন মুঠোফোনে কথা বলার একপর্যায়ে ফেরি ঘাটের পল্টুন থেকে নদীতে পড়ে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন।

পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোঃ আজাদ বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে যাই। স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানতে পেরেছি ওই কাস্টমস কর্মকর্তা মুঠোফোনে কথা বলার সময় অসতর্কতা বশত নদীতে পড়ে যান। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।

আরো খবর

বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে