সর্বশেষ খবরঃ

ফরিদপুরে ভুট্টা ক্ষেতে মিলল মাদরাসা শিক্ষকের লাশ

ফরিদপুরে ভুট্টা ক্ষেতে মিলল মাদরাসা শিক্ষকের লাশ
ফরিদপুরে ভুট্টা ক্ষেতে মিলল মাদরাসা শিক্ষকের লাশ

মাহমুদুর রহমান তুরান ( ফরিদপুর )জেলা প্রতিনিধি :: ফরিদপুরের মধুখালীতে নিখোঁজের দুইদিন পর ভুট্টা ক্ষেত থেকে মাদরাসা শিক্ষক শেখ আল আজাদের (৬০) লাশ উদ্ধার করেছে পুলিশ।নিহত মধুখালী উপজেলার চরবামুন্দী ইয়াছিন দাখিল মাদরাসার সহকারী শিক্ষক ও একই এলাকার বাসিন্দা।

এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছেন। পুলিশের জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যের ভিত্তিতে আটককৃত মোঃ রাসেল সেখ (৪০) পিতা মোঃ সোহরাব সেখ দেখানো স্থানে এই লাশ উদ্ধার করা হয়।

মঙ্গলবার ( ২৯ এপ্রিল ) দুপুর দেড়টার দিকে জাহাপুর ইউনিয়নের কঠুরাকান্দী গ্রামের একটি ভুট্টা ক্ষেতে পুঁতে রাখা অবস্থায় লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল সকালবেলা শেখ আল আজাদ মাদরাসায় যাওয়ার পর দুপুরে ক্লাস শেষে বের হলেও আর বাড়ি ফেরেননি। পরিবারের উদ্বেগে সেদিন রাতেই মধুখালী থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করা হয়।

পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ চরবামনদী গ্রামের যুবক রাসেল সেখ কে সন্দেহভাজন হিসেবে আটক করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে রাসেল সেখ হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে এবং লাশের অবস্থান জানিয়ে দেয়।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) এস.এম. নুরুজ্জামান বলেন, “শেখ আল আজাদের নিখোঁজের ঘটনায় তদন্ত করে রাসেল সেখ কে আটক করা হয়। তার দেওয়া তথ্যমতে কঠুকান্দী গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে লাশ উদ্ধার করা হয়েছে।

হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত না হলেও, প্রাথমিকভাবে পারিবারিক কলহ, বিশেষ করে নিহতের দ্বিতীয় স্ত্রীর সাথে দ্বন্দ্ব থেকেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।

ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

আরো খবর

গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে রফিকুজ্জামানের যোগদানে সংবর্ধনা
গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে রফিকুজ্জামানের যোগদানে সংবর্ধনা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া