সর্বশেষ খবরঃ

ফরিদপুরে ফসলি জমির মাটি কাটায় এক্সকেভেটর মালিককে জরিমানা

ফরিদপুরে ফসলি জমির মাটি কাটায় এক্সকেভেটর মালিককে জরিমানা
ফরিদপুরে ফসলি জমির মাটি কাটায় এক্সকেভেটর মালিককে জরিমানা

মাহমুদুর রহমান তুরান ( ফরিদপুর ) জেলা প্রতিনিধি :: ফরিদপুরের ভাঙ্গায় অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কেটে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার এবং পরিবেশের ভারসাম্য নষ্ট করার অপরাধে ভেকু (এক্সকেভেটর) মালিককে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের প্রাণপুর গ্রামে ফসলি জমি কেটে পার্শ্ববর্তী ফসলি জমির ক্ষতি ও উর্বরতা নষ্ট করার অপরাধে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আদালত সূত্রে জানা গেছে, এ কাজে জড়িত থাকায় উপজেলার প্রাণপুর গ্রামের কাজী বজলু রহমানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ( ভূমি ) মোঃ সাদরুল আলম সিয়াম বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এ অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অভিযানকালে অবৈধ মাটি কাটার কার্যক্রম বন্ধ করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন