সর্বশেষ খবরঃ

ফরিদপুরে নকল ওরস্যালাইন তৈরির কারখানায় অভিযান ও জরিমানা

ফরিদপুরে নকল ওরস্যালাইন তৈরির কারখানায় অভিযান ও জরিমানা
ফরিদপুরে নকল ওরস্যালাইন তৈরির কারখানায় অভিযান ও জরিমানা

স্টাফ রিপোর্টার :: ফরিদপুরে নকল ওরস্যালাইন তৈরির কারখানায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই কারখানা ও গোডাউন সিলগালা করে দেওয়া হয়। পাশাপাশি নকল পণ্য উৎপাদন করায় প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার ( ১৪ মে ) রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম শাহাদাত হোসেনের নেতৃত্বে একটি দল সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের হোগলাকান্দি এলাকায় রুপা ফুড প্রডাক্টস নামের ওই খাদ্যপণ্য তৈরি প্রতিষ্ঠানে অভিযান চালায়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে,কারখানাটি বাহির থেকে তালাবদ্ধ অবস্থায় ছিল। আর ভেতরে তৈরি হচ্ছিল নকল ওরস্যালাইন। এছাড়া সেখানে বিভিন্ন কোম্পানির মোড়কে শিশুখাদ্য তৈরি করে প্যাকেটজাত করা হচ্ছিল।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম শাহাদাত হোসেন বলেন, প্রতিষ্ঠানটি কোনো ধরণের অনুমোদন না নিয়ে নকল ওরস্যালাইন ও শিশুখাদ্য তৈরি করছিল। ভোক্তা অধিকার আইনে কারখানা ও গোডাউন সিলগালা করে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আরো খবর

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১
গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে রফিকুজ্জামানের যোগদানে সংবর্ধনা
গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে রফিকুজ্জামানের যোগদানে সংবর্ধনা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়