সর্বশেষ খবরঃ

ফকিরহাটে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

মোঃ মিরাজুল শেখ,জেলা প্রতিনিধি:: বাগেরহাটের ফকিরহাটে মধু বাগচি (৩৮) নামে এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।মধু হোচলা গ্রামের মুকুন্দ বাগচির ছেলে।

শনিবার ( ২২ জানুয়ারি ) রাতে ফকিরহাট উপকেলার হোচলা গ্রামে নিজ বাড়ির পাশে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

তখন মধুর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মধুর মরদেহ হেফাজতে নিয়েছে পুলিশ।

মৃত মধুর স্ত্রী তৃপ্তি বাগচি জানান, অন্যদিনের মতো ভ্যান চালিয়ে সন্ধ্যার আগে বাড়িতে আসেন মধু।পরে ফকিরহাট উপজেলা সদরের আট্টাকা স্কুল মাঠে হা-ডু-ডু খেলা দেখতে যান। রাত সাতটার পরপর হঠাৎ করে বাড়ির পাশে তার (স্বামীর) চিৎকার শুনতে পেয়ে এগিয়ে গিয়ে দেখেন তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।পরে তাকে ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মোহাম্মাদ খায়রুল আনাম বলেন, নিহতের মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য রোববার ( ২৩ জানুয়ারি ) সকালে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

তিনি আরো বলেন, মধুর শরীরে বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের কোপের দাগ রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।হত্যাকারীদের চিহ্নিত ও হত্যার কারণ উদ্ধারে কাজ শুরু করেছে পুলিশ।

আরো খবর

বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি