সর্বশেষ খবরঃ

প্রেমিকাকে ফোনকলে রেখে গলায় ফাঁস দিয়ে প্রেমিকের আত্নহত্যা

প্রেমিকাকে ফোনকলে রেখে গলায় ফাঁস দিয়ে প্রেমিকের আত্নহত্যা
প্রেমিকাকে ফোনকলে রেখে গলায় ফাঁস দিয়ে প্রেমিকের আত্নহত্যা

স্টাফ রিপোর্টার :: পটুয়াখালীর কলাপাড়ায় মুনসুর (২২) নামের এক যুবকের গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করেছে পুলিশ।মুনসুর ওই এলাকার মৃত মমিন আলী মোল্লার ছেলে। প্রেমিকাকে ফোনকলে রেখে যুবক এই আত্মহত্যার কাণ্ড ঘটিয়েছে বলে জানিয়েছেন স্বজন।

শুক্রবার ( ১১ফেব্রুয়ারী ) সকাল ১০ টায় উপজেলার ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

কলাপাড়া থানার ওসি মোঃ জসিম জানান,প্রেমিকা নিজেই প্রেমিকের মায়ের কাছে ফোন দিয়ে জানিয়েছেন যে মুনসুর বাড়িতে গলায় ফাঁস দিয়েছে। আমরা মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। তবে আত্মহত্যার কারণ আমরা এখনো জানতে পারিনি। কারণ উদঘাটনে চেষ্টা চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়,বৃহস্পতিবার রাতে মুনসুর বাড়িতে একা ছিলেন। আর মুনসুরের মা তার বোনের বাড়িতে ছিলেন।গভীর রাতে তার মায়ের কাছে ফোন দিয়ে এক নারী জানায় মুনসুর ঘরে গলায় ফাঁস দিয়েছে,দ্রুত বাড়িতে খোঁজ নিন। এসময় মুনসুরের মা বিষয়টি ফোনে স্থানীয়দের জানালে তারা ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায়।

মুনসুরের মামা আবুল কালাম জানান,মুনসুর বিদেশ যাবার জন্য সকল ধরনের কাগজপত্র সম্পাদন শেষে প্রস্তুতি নিচ্ছিলো। যে মেয়েটি গভীর রাতে ওর মায়ের কাছে ফোন দিয়েছিলো, তার সাথে মুনসুরের প্রেমের সম্পর্ক ছিলো।

সেই মেয়েকে ফোন কলে রেখে আত্মহত্যা করেছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তার সঠিক কারণ জানা নেই।

আরো খবর

বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি