সর্বশেষ খবরঃ

প্রিয় মানুষকে চকলেট দিয়ে মিষ্টিমুখ করার দিন আজ

প্রিয় মানুষকে চকলেট দিয়ে মিষ্টিমুখ করার দিন আজ
প্রিয় মানুষকে চকলেট দিয়ে মিষ্টিমুখ করার দিন আজ

ভালোবাসার মাস ফেব্রুয়ারিকে ঘিরে রয়েছে কতশত দিবস। রোজ ডে দিয়ে শুরু হয়েছে ভ্যালেন্টাইনস উইক। আজ এই সপ্তাহের তৃতীয় দিন অর্থাৎ চকোলেট ডে। ৭ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ভ্যালেন্টাইনস সপ্তাহের তৃতীয় দিনে অর্থাৎ ৯ ফেব্রুয়ারি চকোলেট দিবস উদযাপিত হয়। তারই ধারাবাহিকতায় আজ রোববার ( ০৯ ফেব্রুয়ারি ) চকলেট ডে। প্রিয়জনকে চকলেট দেওয়ার দিন আজ।

চকলেট পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। তাই আজকের দিনে সুযোগ বুঝে প্রিয় মানুষটিকে চকলেট দিতে পারেন।

এদিকে গবেষণাতেও দেখা গেছে, চকলেটের স্বাদ মনের কষ্ট ভোলাতে সাহায্য করে। সেই সঙ্গে আনন্দের অনুভূতিও বাড়ায়।

এ ছাড়া ভালোবাসা দিবসকে কেন্দ্র করে সবার মধ্যে দূরত্ব কমাতেই যেন এ দিবসের সৃষ্টি। তাই এটি জনপ্রিয়তা পেয়েছে সব বয়সী মানুষের কাছে।

তবে যারা সিঙ্গেল আছেন তারা হতাশ হবেন না। কারণ দিবসটি প্রেমিক-প্রেমিকাদের জন্য হলেও আজকের দিনে নিজে কিনে দিতে পারেন চকলেট। কারণ চকলেট খাওয়ার জন্য কাপল পাওয়ার প্রয়োজন নেই। তাই সুযোগ পেলেই কিনে খেয়ে নিতে পারেন চকলেট।

ইতিহাস বলে,১৯৫০ সাল থেকে জাপানে ভ্যালেন্টাইনস ডে’তে চকলেট উপহার দেওয়ার প্রথা শুরু হয় মোরোজফ নামের এক চকলেট প্রস্তুতকারী কোম্পানির হাত ধরে। তবে ওই দেশে কেবল প্রেমিকারাই চকলেট উপহার দেন পুরুষদের। এভাবেই শুরু হল চকোলেট ডের পথচলা। যা উনিশ শতক পার করে একুশ শতকেও সমান জনপ্রিয়।

আরো খবর

মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১