সর্বশেষ খবরঃ

প্রচণ্ড তাপদাহের কারণে প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ ঘোষণা

প্রচণ্ড তাপদাহের কারণে প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ ঘোষণা
প্রচণ্ড তাপদাহের কারণে প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ ঘোষণা

সারা দেশে চলমান প্রচণ্ড তাপদাহের কারণে শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় আগামী বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সোমবার ( ২৯ এপ্রিল ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রচণ্ড দাবদাহের দরুন শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় আগামী বৃহস্পতিবার (২ মে ) পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টার বন্ধ থাকবে।

এর আগে,রোববার রাতে প্রচণ্ড তাপপ্রবাহের কারণে ঢাকাসহ পাঁচ জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান আজ বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়। যেসব জেলার প্রতিষ্ঠান আজ বন্ধ ছিল সেগুলো হলো—ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী।

এর আগে, ২০ এপ্রিল তাপপ্রবাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে সাত দিনের ( ২১ থেকে ২৭ এপ্রিল ) ছুটি ঘোষণা করা হয়। রোজা-ঈদের দীর্ঘ ছুটি এবং তাপপ্রবাহের সাত দিনের ছুটি শেষে গতকাল শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলেছিল।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন