সর্বশেষ খবরঃ

পুলিশের অভিযানে ফেন্সিডিল উদ্ধারসহ দুই চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

পুলিশের অভিযানে ফেন্সিডিল উদ্ধারসহ দুই চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার
পুলিশের অভিযানে ফেন্সিডিল উদ্ধারসহ দুই চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি :: বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ১৪৬ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধারসহ ২ চিহ্নিত মাদক ব্যাবসায়ী গ্রেফতার হয়েছে।

মঙ্গলবার ( ১লা মার্চ )বেনাপোল পোর্টথানাধীন শিকড়ি গ্রামে অভিযান চালিয়ে ঐ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ।

ফেন্সিডিলসহ গ্রেফতারকৃতরা হলো শার্শা উপজেলার পুটখালী ইউপির পুটখালী গ্রামের মৃত আবু বক্করের ছেলে মোঃ হাফিজুর রহমান ( ৩৮ ) ও একি ইউপির সিকড়ি গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে মোঃ আব্দুস ছাত্তার ওরফে বিশে ( ৩৭)।

বেনাপোল পোর্টথানা সুত্রে জানা যায় বেনাপোল পোর্টথানার মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ,এস আই মাসুম সঙ্গীয় অফিসার ফোর্স সহায়তায় শিকড়ী গ্রামস্থ গ্রেফতারকৃত বিশের বসত বাড়ীর ওঠান হতে ১৪৬ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ ঐ চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।

বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভুইয়া মাদকদ্রব্য উদ্ধারসহ ২ ব্যবসায়ী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান,এ সংক্রান্তে বেনাপোল পোর্টথানায় মাদক দ্রব্য আইনে মামলা রুজু হয়েছে। তাদের নামে ইতিপূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে বলে আরো জানা গেছে।

আরো খবর

বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি