সর্বশেষ খবরঃ

পিলখানা ট্রাজেডিতে চাকরিচ্যুত বিডিআরদের পুনঃবহালের দাবীতে মানববন্ধন

পিলখানা ট্রাজেডিতে চাকরিচ্যুত বিডিআরদের পুনঃবহালের দাবীতে মানববন্ধন
পিলখানা ট্রাজেডিতে চাকরিচ্যুত বিডিআরদের পুনঃবহালের দাবীতে মানববন্ধন

চন্দন মিত্র,দিনাজপুর প্রতিনিধি :: ২০০৯সালে বিডিআর বিদ্রোহে চাকরিচ্যুত এবং কারাদণ্ডপ্রাপ্ত সকল বিডিআর সদস্যকে  চাকুরিতে পুনঃবহালের দাবীতে চাকরিচ্যুত বিডিআর ও জেলখানায় আটককৃত পরিবারের সদস্যরা দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

বুধবার( ২১আগস্ট ) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখ সড়কে দিনাজপুরের ১৩টি উপজেলা থেকে আগত চাকরিচ্যুত বিডিআর ও তাদের পরিবারের সদস্যদের আয়োজনে বিক্ষোভ রেলি ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয় ।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন ২০০৯ সালের ২৫ও ২৬ফেব্রুয়ারি তৎকালীন সরকারের প্রভাবশালীদের পরোক্ষ মদদে পিলখানায় এক নারকীয় হত্যাযজ্ঞের ঘটনা ঘটে এবং সমগ্র বিডিআরে সহিংসতা ছড়িয়ে পড়ে।সরকারের সংশ্লিষ্টটা আড়াল করার অভিপ্রায়ে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করে হাজার হাজার বিডিআর সদস্যকে এক সাজানো বিশেষ আদালতের মাধ্যমে চাকুরীচ্যুত,বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়।

আদালতে আসামীদের পক্ষে আইনজীবী নিয়োগে বাধা প্রদান করা হয়,ফলে অভিযুক্তরা ন্যায্য বিচার থেকে সম্পূর্ণরুপে বঞ্চিত হয়।এ ঘটনায় দিনাজপুর জেলার ১৩থানায় ১৫২জন দন্ডপ্রাপ্ত বিডিআর সদস্য ১৬বছর যাবৎ মানবেতর জীবন যাপন করছে এবং হতাশাগ্রস্ত কিছু সদস্য ইতিমধ্যে মৃত্যুমুখে পতিত হয়েছে।ষেই সব পরিবারকে মানুষের বাসায় কাজ করে সন্তান সন্ততি নিয়ে করুন দুর্দশার মধ্যে দিয়ে জীবন যাপন করছে।

এ সময়ে তারা তিন দফা দাবী বাস্তবায়নের জন্য বর্তমানে নিরপেক্ষ সরকারকে সহাভুতির সাথে বিবেচনা করার জন্য অনুরোধ জানান। দাবী গুলো হলো সাজানো বিশেষ আদালতের কার্যকারিতা সম্পূর্ণরূপে বাতিল করতে হবে,চাকুরীচ্যুত এবং কারাদণ্ডপ্রাপ্ত সকল বিডিআর সদস্যদের চাকুরিতে পুনঃবহাল করতে হবে এবং বিডিআর নামটি পূর্ণস্থাপন করতে হবে।

এসময় বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্থ চাকুরীচ্যুত বিডিআর কমিটির সভাপতি মোঃ আকবর আলী,সহ সভাপতি কামরুজ্জামান ,সাধারন সম্পাদক মনিরুজ্জামান,সহ সাধারণ সম্পাদক হাসিনুর রহমান,সদস্য মুক্তাদির বিল্লা এবং কারাদণ্ডপ্রাপ্ত বিডিআর পরিবারের সদস্যরা।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন