সর্বশেষ খবরঃ

পাহাড় ধস এড়াতে খাগড়াছড়িতে প্রশাসনের মাইকিং

পাহাড় ধস এড়াতে খাগড়াছড়িতে প্রশাসনের মাইকিং
পাহাড় ধস এড়াতে খাগড়াছড়িতে প্রশাসনের মাইকিং

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি )প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলায় পাহাড় ধসের সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সচেতনতামূলক কার্যক্রম ও সরেজমিন পরিদর্শন কার্যক্রম জোরদার করেছে জেলা প্রশাসন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে একটি টিম বৃহস্পতিবার( ২৯ মে )বিকেলে শহরের শালবন, কলাবাগানসহ বিভিন্ন পাহাড়ি এলাকা ঘুরে দেখেন,মাইকিং এবং স্থানীয়দের সতর্ক করেন।

পরিদর্শনকালে এলাকাবাসীর সঙ্গে কথা বলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। তিনি সবাইকে অনুরোধ করেন যেন ঝুঁকিপূর্ণ স্থানে কেউ বসবাস না করেন এবং প্রয়োজনে নিরাপদ স্থানে সরে যাওয়া।

জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিন শহরের বিভিন্ন স্থানে মাইকিং ও সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে বলে তিনি জানান।

এই অভিযানে খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়,সহকারী কমিশনারসহ সংশ্লিষ্টকর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা স্থানীয় বাসিন্দাদের মাঝে সচেতনতা বাড়াতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এদিকে,খাগড়াছড়ি জেলায় ইতোমধ্যেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী,আগামী ৭২ ঘণ্টার মধ্যে খাগড়াছড়ি,রাঙামাটি ও বান্দরবানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদিও এখনো বড় আকারের কোনো পাহাড় ধসের ঘটনা ঘটেনি, তবে প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পুরোপুরি সতর্ক অবস্থানে রয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে,সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে সকলের সহযোগিতা প্রয়োজন,সেজন্য ঝুঁকিপূর্ণ স্থানে না থেকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে চলে যেতে হবে। অতি বৃষ্টির সময় পাহাড়ের পাদদেশে অবস্থান না করা, স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলা,জরুরি প্রয়োজনে ৯৯৯ বা স্থানীয় প্রশাসনের হেল্পলাইনে যোগাযোগ করার পরামর্শ দেয়া হয়।

আরো খবর

ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন